বিশেষ প্রতিনিধিঃ নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরি) সংসদীয় আসনে এম পি প্রার্থী হতে চান এডভোকেট আব্দুল কাদির। তিনি মোহনগঞ্জ উপজেলার মাঘান গ্রামের ঐতিহ্যবাহী মুসলিম সম্ভ্রান্ত পরিবারের কৃতি সন্তান। তার বাবা মরহুম হাজী আলতাবুর রহমান ছিলেন বিশিষ্ট সমাজসেবক এবং দানশীল ব্যক্তি।
এডভোকেট আব্দুল কাদির দীর্ঘ ৩২ বছর যাবত নেত্রকোনা উকিল বারে আইন পেশায় নিয়োজিত আছেন। সিনিয়র আইনজীবী হিসেবে তিনি খুবই ক্লিন ইমেজ সম্পন্ন ব্যক্তি হিসাবে পরিচিত। তিনি ২৭ সেপ্টেম্বর বাংলাদেশ গণঅধিকার পরিষদ থেকে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন এবং জমা দেন। তিনি আশা প্রকাশ করেন বাংলাদেশ গণঅধিকার পরিষদ তাকে মনোনয়ন দিলে মদন, মোহনগঞ্জ, কালিয়াজুরী এলাকার লোকজন তাকে বিপুল ভোটে এমপি নির্বাচিত করবেন।
Leave a Reply