বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন

মোহনগঞ্জের নিহত ব্যবসায়ী নারায়নের অন্তুষ্টিক্রিয়া সম্পন্ন।। আটক- ২

কামরুল ইসলাম রতন
  • আপডেট : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ৮১৪ পঠিত

মোহনগঞ্জ প্রতিনিধিঃ নেত্রকোণার মোহনগঞ্জ পৌর শহরের থানা রোডস্থ বসুন্ধরা মোড়ের ব্যবসায়ী নারায়ন পাল (৪২) এর লাশ ময়নাতদন্ত শেষে ০৭ অক্টোবর বিকালে মোহনগঞ্জের দৌলতপুর সার্বজনীন মহাশ্মশান ঘাটে নিয়ে আসা হয়। সন্ধ্যার পরপর ধর্মীয় সকল কার্য সম্পন্ন করে নারায়ণ পাল এর অন্তুষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়েছে। উল্লেখ্য, নারায়ন পালকে নিজ দোকানে অজ্ঞাত দুবৃর্ত্তরা গলাকেটে জবাই করে খুন করেছে।

তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের জন্য গোলাপ মিয়া ও সাথী আক্তার নামে ২ জনকে পুলিশ আটক করেছে। সোমবার দিবাগত রাতে নিজ দোকানের ভিতরে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নারায়ন পাল পৌর শহরের রাউৎপাড়া এলাকার মৃত নিরু পালের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যায় ব্যবসায়ী নারায়ন পাল বসুন্ধরা মোড়ের ওই দোকানে বসে বেচাকেনা করছিলেন।

ঘটনাস্থলে আশপাশের লোকজনের সূত্রে জানা যায়, দোকানের ভিতরে গলাকাটা অবস্থায় নারায়ন পালের মরদেহ পড়ে থাকতে দেখেন একজন ক্রেতা। তখনই ঘটনা জানাজানি হয়। খবর পেয়ে ওসি আমিনুল ইসলামসহ পুলিশ ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনার রহস্য উদঘাটনে থানা পুলিশ, গোয়েন্দা পুলিশ, সিআইডিসহ বিভিন্ন টিম কাজ শুরু করেছে।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd