শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
মোহনগঞ্জের পাইলট  স্কুলের  এডহক কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম ভিপি পূর্বধলায় রুক্কু মিয়াকে হত্যা চেষ্টার আসামীদের গ্রেফতারের দাবীতে মানবন্ধন ও বিক্ষোভ মিছিল আবশ্যক নেত্রকোনার  দুর্গাপুরে ৬৩ বোতল ভারতীয় মদসহ আটক -২ কেন্দুয়ায় ফাইভ ব্রাদার্স সোশাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কম্প্লেক্স কর্মকর্তা ডা. মোমেনুল এর অকাল মৃত্যু নেত্রকোণায় মেরিট কেয়ার অর্গানাইজেশনের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের ১২ জন ডাক্তারকে কৈফিয়ত তলব বারহাট্টায় ৪৫টি ভারতীয় টায়ার জব্দ, গ্রেফতার ১ মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের আউটডোর বন্ধ ॥ ৭ ডাক্তারকে শোকজ

মোহনগঞ্জ উপজেলা সড়ক পরিবহন শ্রমিক শাখার ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

কামরুল ইসলাম রতন
  • আপডেট : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ৪০২ পঠিত

মোহনগঞ্জ প্রতিনিধিঃ নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলা সড়ক পরিবহন শ্রমিক শাখার ত্রি-বার্ষিক নির্বাচন ১০ অক্টোবর মোহনগঞ্জ পৌর ট্রাক স্ট্যান্ডে অনুষ্ঠিত হয়েছে।

এতে ১০ পদে ৩১জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করে এবং মোট ভোটার সংখ্যা ১৭৫৩জন। নির্বাচনে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে। পরে রাত ১০টার দিকে প্রিজাইডিং অফিসার মোহাম্মদ আসাদ ইবনে মিজানের স্বাক্ষরিত ফলাফল ঘোষণা করা হয়।

এতে সভাপতি হিসেবে মোঃ গোলাম কিবরিয়া শামীম (হারিকেন) ৮০৮, কার্যকরী সভাপতি মোঃ বাবুল হোসেন বাবলু (হাঁস) ৮৭২, সহ-সভাপতি মোঃ আকিকুল ইসলাম (হুক্কা) ৭৩৫, সাধারণ সম্পাদক মোঃ বারিন কার্ণায়েন (ছাতা) ৯০৪, যুগ্ম-সম্পাদক মোঃ আমিরুল ইসলাম মিঠু (ফুটবল) ৬৬৭, সহ-সাধারণ সম্পাদক মোঃ কবির আহম্মেদ (টেবিল) ৬৪৮, সাংগঠনিক সম্পাদক মোঃ আল-মুজাহিদ (নিশান) ৫৮৫, প্রচার সম্পাদক মোঃ জুলহাস (মই) ৬৩৮, কোষাধ্যক্ষ মোঃ মোস্তাফিজুর রহমান (মাছ) ৭২০, দপ্তর সম্পাদক মোঃ রাসেল (দোয়েল পাখি) ৪৮৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd