মোহনগঞ্জ প্রতিনিধি ঃ নেত্রকোনার মোহনগঞ্জে মাদক সেবনরত অবস্থায় ৬ জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ১৬ অক্টোবর তাদেরকে নেত্রকোণা আদালতে পাঠানো হয়েছে। এর আগে ১৫ অক্টোবর তাদেরকে মোহনগঞ্জ পৌর শহরের নওহাল এলাকা থেকে মাদকদ্রব্য সেবনরত অবস্থায় আটক করা হয়।
তখন তাদের একজনকে ১৫ দিন ও বাকিদের ২০ দিন করে কারাদন্ড দেন সহকারী কমিশনার (ভূমি) এম.এ কাদের। পাশাপাশি তাদেরকে এক হাজার ছয়শত টাকা জরিমানা করা হয়। আটককৃতরা হলেন- পৌরশহরের নওহাল এলাকার মোঃ মন্তু মিয়া (৫৩), মো. রবিউল খান (২০), সৈয়দ সেন্টু (৪৫), টেংগাপাড়া এলাকার মোঃ কমল মিয়া (৪০), আবুল কাশেম (২০) ও সোনারামপুর গ্রামের মোঃ রবিউল ইসলাম (৪৮)। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম.এ কাদের এ তথ্য নিশ্চিত করেছেন।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নেত্রকোনা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ নাজমুল হক বলেন, আটককৃতদের নেত্রকোণা আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।
Leave a Reply