বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ঈদে অতিরিক্ত ভাড়া নিয়ে কেন্দুয়ায় এমপি হিলালী’র চালকদের প্রতি কড়া বার্তা নেত্রকোনায় স্বেচ্ছাসেবী সংগঠন টিম রনি প্রতিদিন হতদরিদ্রদের ইফতারী বিলাচ্ছেন নেত্রকোণায়  সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার ও দোয়া মাহফিল পূর্বধলায় ৫ কোটি টাকার সড়কে বেড়া দিয়ে নির্মাণে বাধা ।। ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ কেন্দুয়ায় মাদ্রাসা সুপার বাদরুলকে রাজকীয় বিদায় সংবর্ধনা নেত্রকোণার সাংবাদিক আকাশের পিতা রব্বানী’র ইন্তেকাল বারহাট্টায় নব নির্বাচিত এমপির মতবিনিময় খালিয়াজুড়ির উড়াল সেতুর যাচাই প্রকল্প অনুমোদিত নেত্রকোণার মিডিয়া ব্যক্তিত্ব মুখলেছুর রহমানের পিতা-মাতার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার নেত্রকোণায় বালাইনাশকের ব্যবহার বিষয়ক কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্টিত
রমজান ১৪৪৭
লোড হচ্ছে...
সাহরি (শেষ সময়)
--:--
ইফতার (শুরু)
--:--
পরবর্তী ইফতার
০০:০০:০০
সৌজন্যে : Shahin.bd

জারিয়া লোকাল ট্রেন চালুর দাবিতে পূর্বধলা থেকে নেত্রকোনা পর্যন্ত লংমার্চ ঘোষণা

রিপোর্টারের নাম:
  • আপডেট : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ২৯৩ পঠিত

পূর্বধলা প্রতিনিধি:-  “হাসবে পূর্বধলা, লোকাল চলবে ৪ বেলা” এই স্লোগানকে সামনে রেখে জারিয়া লোকাল ট্রেন প্রতিদিন ৪ বেলা চালুর দাবিতে পূর্বধলা থেকে নেত্রকোনা জেলা প্রশাসক (ডিসি) অফিস পর্যন্ত লংমার্চ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। ২০ অক্টোবর পূর্বধলা রেলস্টেশন প্ল্যাটফর্মে আয়োজিত এক অনুষ্ঠানে এই কর্মসূচি ঘোষণা করে পূর্বধলা সম্মিলিত সামাজিক স্বেচ্ছাসেবী ঐক্যজোট। কর্মসূচি অনুযায়ী, আগামী ২৩ অক্টোবর  হেলিপ্যাড মাঠ থেকে লংমার্চ শুরু হবে।

লংমার্চে অংশ নিতে মোটরসাইকেল, অটো, ভ্যান, পিকআপ ও ট্রাকসহ যেকোনো বাহন নিয়ে আসার আহ্বান জানান আয়োজকরা। ঘোষণা অনুষ্ঠানে বক্তব্য দেন রেডলাইন সভাপতি ইমতিয়াজ আহমেদ সজিব, সাধারণ সম্পাদক সাকিব আব্দুল্লাহ, সহ-সাধারণ সম্পাদক তুষার দও, এসি ক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল হক, বাট্রা বাদ্রারস ক্লাবের সভাপতি শাহরিয়ার আল নোমান, পূর্বধলা সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রাফিন আহমেদ, মঙ্গলবাড়ি যুব সংঘঠনের সভাপতি মোহাম্মদ আলী ছিদ্দিকী তুরাগ, সাধারণ সম্পাদক ইকবাল কবির পিয়াস, বৈষম্য আন্দোলনের ছাত্রনেতা ফুয়াদ আহমেদ, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রুবেল শিকদার, যুবদল নেতা গাফ্ফার প্রমুখ।

পূর্বধলা রেলওয়ে স্টেশনের সাবেক বুকিং সহকারী আব্দুল মোমেন জানান, ৩০ সেপ্টেম্বর থেকে ইঞ্জিন সংকটে টানা ২১ দিন ধরে লোকাল ট্রেনটি বন্ধ রয়েছে।

বক্তারা বলেন, জারিয়া-ময়মনসিংহ রেলপথে বহু বছর ধরে লোকাল ট্রেন সাধারণ মানুষের অন্যতম নির্ভরযোগ্য যোগাযোগ মাধ্যম। কিন্তু ট্রেন বন্ধ থাকায় স্বল্প আয়ের মানুষ চরম ভোগান্তিতে পড়েছে। তারা দ্রুত ট্রেন চালুর দাবি জানান এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। উল্লেখ্য, জারিয়া লোকাল ট্রেনটি পূর্বধলা, দূর্গাপুরসহ আশপাশের উপজেলার হাজারো মানুষের দৈনন্দিন যাতায়াতের গুরুত্বপূর্ণ মাধ্যম ছিল।

এই রেলপথ সচল রাখতে দীর্ঘদিন ধরে স্থানীয় জনগণ দাবি জানিয়ে আসছে। তারই অংশ হিসেবে এবার লংমার্চ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd