শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন

কেন্দুয়ায় লড়াইয়ের ষাঁড় নিলামে

রিপোর্টারের নাম:
  • আপডেট : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ৪৭০ পঠিত

কেন্দুয়া প্রতিনিধি : নেত্রকোণার কেন্দুয়ায় “বঙ্গীয় প্রকাশ্য জুয়া আইন, ১৮৬৭” এর ধারা ১১ লঙ্ঘনের অভিযোগে লড়াই থেকে জব্দ করা ষাঁড়টি প্রকাশ্য নিলামে বিক্রি করেছে ভ্রাম্যমাণ আদালত। ২৮ অক্টোবর  উপজেলার রামপুর বাজারে প্রকাশ্য ডাকে অনুষ্ঠিত নিলামে সর্বোচ্চ দরদাতার কাছে ষাঁড়টি ১ লাখ ৩১ হাজার টাকায় বিক্রি করা হয়।,”

কেন্দুয়া থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে স্থানীয় একটি চক্র আশুজিয়া ইউনিয়নের কৃষ্ণরামপুর এলাকায় ষাঁড়ের লড়াইয়ের আয়োজন করে। খবর পেয়ে কেন্দুয়া থানা পুলিশ সেখানে অভিযান চালালে লড়াইকারীরা পালিয়ে যায় এবং একটি ষাঁড় ঘটনাস্থলে ফেলে রেখে যায়। পরে দিনভর অপেক্ষার পরও ষাঁড়টির প্রকৃত মালিক না পাওয়ায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈম-উল ইসলাম চৌধুরী এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত গঠন করে মোবাইল কোর্ট আইনের ১২(২) ধারা অনুযায়ী ষাঁড়টি প্রকাশ্য নিলামে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয় এবং নিলাম প্রক্রিয়া সম্পন্ন করা হয়। .”

প্রশাসনের এ ধরনের আইনানুগ পদক্ষেপে স্থানীয়রা সন্তোষ প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে জুয়া প্রতিরোধে আরও কঠোর অভিযান চালানোর দাবি জানিয়েছেন। কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, “ষাঁড়টির মালিককে না পাওয়ায় এবং জুয়া আইনের বিধান অনুসারে প্রকাশ্য নিলামের মাধ্যমে বিক্রির ব্যবস্থা করা হয়েছে।.”

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd