বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন

মোহনগঞ্জ বিরামপুর স্কুলের শিক্ষার্থী আহতের ঘটনায় সংশ্লিষ্ট শিক্ষককে অব্যহতি

রিপোর্টারের নাম:
  • আপডেট : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ৩৫১ পঠিত

মোহনগঞ্জ প্রতিনিধিঃ নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলাধীন বিরামপুর উচ্চ বিদ্যালয়ে ৯ম শ্রেণির ক্লাসে খন্ডকালীন শিক্ষক স্মরণ তালুকদারের প্রহারে কয়েকজন ছাত্রী আহত হওয়ার ঘটনায় ০১ নভেম্বর প্রধান শিক্ষক আবুল কাসেম জানান খন্ডকালীন শিক্ষক স্মরণ তালুকদারকে চাকুরী থেকে অব্যাহতি দেয়া হয়েছে। আহত শিক্ষার্থীরা এখন সুস্থ আছে তিনি একথা নিশ্চিত করেন। স্কুল ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার স্কুলের ৩য় তলায় ৩০১নং কক্ষে খন্ডকালীন শিক্ষক স্মরণ তালুকদার প্রহার করায় কয়েকজন শিক্ষার্থী আহত হয়। প্রধান শিক্ষক বলেন, আমি উপজেলায় ছিলাম, দ্রুত স্কুলে গিয়ে আহত শিক্ষার্থীদেরকে মোহনগঞ্জ হাসপাতালে নিয়ে এসে ভর্তি করি।

তারমধ্যে ইমাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। নিয়ে আসার সময় উপস্থিত অভিভাবকদেরকে স্কুলে বলে আসি খন্ডকালীন শিক্ষক স্মরণ তালুকদারের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে। এই আশ্বাসে পরিস্থিতি শান্ত হয়। পরবর্তীতে স্কুল কর্তৃপক্ষ এক সভায় তাকে খন্ডকালীন চাকুরী থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। আরো জানা যায়, ৩য় ঘন্টায় প্রহারে আহত হলে ৪র্থ ঘন্টায় চলাকালে কয়েকজন শিক্ষার্থী গুরুত্ব আহত হয়ে পরে।

পরিস্থিতি বুঝে দ্রুত হাসপাতালে শিক্ষার্থীদের এনে চিকিৎসার ব্যবস্থাসহ সার্বিক পর্যবেক্ষণের মাধ্যমে সুস্থ হয়ে উঠে। এ প্রসঙ্গে মোহনগঞ্জের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার এম.এ কাদের বলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর হোসেনকে তদন্ত করার নির্দেশ দেয়া হয়েছে। তবে এ রিপোর্ট লিখা পর্যন্ত তদন্ত কার্যক্রম শুরু হয়নি।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd