খালিয়াজুরী প্রতিনিধি: নেত্রকোনা জেলার খালিয়াজুরী উপজেলার মেন্দিপুর ইউনিয়নের প্রকাশনাথ পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠ হতে মাদককে না বলুন মিছিলটি শুরু হয়ে ইছাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় , নূরপুর বোয়ালী দাখিল মাদ্রাসাসহ এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রকাশ নাথ পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে সভায় মিলিত হয়।
এতে প্রকাশনাথ পাবলিক উচ্চ বিদ্যালয় ,জিয়াখড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় , নুরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় , নুরপুর বোয়ালী দাখিল মাদ্রাসা ও ইছাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও শিক্ষক কর্মচারীগণ উক্ত মিছিলে অংশগ্রহণ করে । মিছিল শেষে তারা প্রকাশনাথ পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে এক আলোচনা সভা করে ।
প্রকাশনাথ পাবলিক উচ্চ বিদ্যালয় এর সহকারী প্রধান শিক্ষক মোঃ মাহবুব আলম টিটুর সঞ্চালনায় উক্ত সভায় সভাপতিত্ব করেন, অত্র বিদ্যালয়ের সভাপতি ও খালিয়াজুরী উপজেলার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফাহিম হোসেন সুমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খালিয়াজুরী উপজেলা বিএনপির সহ-সভাপতি আলী হাসান চৌধুরী পিন্টু।
বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক আমিনুল ইসলাম, হুমায়ুন কবির চৌধুরী, নূরপুর বোয়ালী দাখিল মাদ্রাসার সুপার মোঃ হারুন অর রশিদ,খালিয়াজুরী উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক মোহাম্মদ হাবিবুল্লাহ। উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক সামছুল ইসলাম, মাহবুব রহমান, রমজান আলী,যোতীষ চন্দ্র দেবনাথ, শাহেদা আক্তার, বায়েজিদ মিয়া, আব্দুল গাফফার লিমন , মোছাঃ রুমা চৌধুরী, রত্না আক্তার, মোঃ মিরাশ উদ্দিন, আহসানুল হক, তারেক রব্বানী, জিল্লুর রহমান, আব্দুর রহিম, আতাউর রহমান,সাকিব আহমেদসহ অন্যান্য শিক্ষক-কর্মচারী ও প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী ।
Leave a Reply