মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন

নেত্রকোণার ‘সানফ্লাওয়ার একাডেমি’র ফল উৎসব

রিপোর্টারের নাম:
  • আপডেট : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ৩৭ পঠিত

 

 

বিশেষ প্রতিনিধি ঃ শিক্ষার্থীদের মাঝে দেশি ফলের পরিচিতি বাড়াতে এবং ফল খাওয়ার অভ্যাস গড়ে তুলতে নেত্রকোণা পৌর শহরের সুনামধন্য শিশু শিক্ষা প্রতিষ্ঠান ‘সানফ্লাওয়ার একাডেমি’র আয়োজনে এক বর্ণাঢ্য ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে।২৮ জুলাই বিদ্যালয় প্রাঙ্গণে বর্ণিল আয়োজনে এই উৎসব পালন করা হয়।,

সানফ্লাওয়ার একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক   মো: জহিরুল ইসলাম খান কবির এবং সহকারী পরিচালক মাহমুদা আক্তারের  সার্বিক সহযোগীতার স্কুলের সকল শিক্ষকের  উপস্থিতিতে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  বিএনপি নেতা জাহাঙ্গীর আলম খান মাসুদ ।,

ফল উৎসবে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পদক ম. কিবরিয়া চৌধুরী হেলিম এবং ছড়া কার ও সিনিয়র সাংবাদিক শ্যামলেন্দু পাল ।আয়োজকেরা জানান, বর্তমান প্রজন্মের শিশুদের জাঙ্ক ফুডের প্রতি আসক্তি কমিয়ে পুষ্টিগুণে সমৃদ্ধ দেশি ফলের সাথে পরিচয় করিয়ে দেয়াই এই উৎসবের মূল উদ্দেশ্য।,

নিয়মিত দেশি ফল খাওয়ার অভ্যাস গড়ে তুললে শিশুরা শারীরিকভাবে সুস্থ ও মেধাবী হয়ে উঠবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।উৎসবে শিক্ষার্থীদের বিভিন্ন মৌসুমি দেশি ফল প্রদর্শন ও আপ্যায়ন করা হয়।

 

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd