মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন

খালিয়াজুরীতে জামাতের এম পি প্রার্থী আল হেলাল তালুকদারের পথসভা

মো: হাবিবুল্লাহ
  • আপডেট : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ৪৮৮ পঠিত

 

 

 

 

মোহাম্মাদ হাবিবুল্লাহ, খালিয়াজুরী প্রতিনিধি।নেত্রকোণা ০৪ আসনের ( মদন,মোহনগঞ্জ, খালিয়াজুরী)  জামাতের মনোনীত প্রার্থী অধ্যাপক আল হেলাল তালুকদার খালিয়াজুরী উপজেলার মেন্দিপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভা করেন। জানা যায় তিনি মেন্দিপুর ইউনিয়নের মেন্দিপুর বাজার, সাতগাঁও বাজার, খলাপাড়া বাজার, ইছাপুর বাজার হয়ে নুরপুর বোয়ালি জিয়াখড়া বাজারের প্রকাশ পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে এক পথ সভা করেন।,

৭ নভেম্বর তিনি প্রকাশনাথ পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে পথসভায় অংশ নেন। মেন্দিপুর ইউনিয়নের সেক্রেটারি মোহাম্মদ সিরাজুল ইসলাম এর সঞ্চালনায়  উক্ত পথসভায় সভাপতিত্ব করেন মেন্দিপুর ইউনিয়নের জামাতের সভাপতি মোঃ জাকির হোসেন চৌধুরী দুলাল।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগরের জামাতের সাংগঠনিক সম্পাদক ও নেত্রকোনার চার আসনের ( মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরী ) জামাত মনোনীত প্রার্থী অধ্যাপক আল-হালাল তালুকদার।,

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খালিয়াজুরী উপজেলা জমাতের আমীর মাওলানা ইসমাইল হোসেন,  মদন উপজেলা জমাতের আমীর মাওলানা অলিউল ইসলাম, ও মোহনগঞ্জ উপজেলা জামাতের আমীর মোহাম্মদ তোফাজ্জল হোসেন সবুজ।বক্তব্য রাখেন, খালিয়াজুরী  উপজেলা জামাতের সেক্রেটার মাওলানা মোঃ রুহুল আমিন, মোহনগঞ্জ উপজেলা জামাতের নায়েবে আমীর এটিএম হামিদুল্লাহ তালুকদার, সেক্রেটারি মোঃ আবু জাহেদ, নেত্রকোনা জেলা জামাতের ইউনিট সদস্য মোহাম্মদ আবুল কালাম, শ্রমিক কল্যাণ বিভাগের সভাপতি শেখ রিয়াজউদ্দিন, মদন উপজেলা জামাতের নেতা হাফিজুর রহমান শামীম, খালিয়াজুরী  ছাত্রশিবিরের সেক্রেটারি শেখ আবু হুরায়রা।উপস্থিত ছিলেন, মাওলানা মোহাম্মদ মিরাশ উদ্দীন, মোঃআহছানুল হক ফজলু,  মোহাম্মদ মজনবী চৌধুরী, মোহাম্মদ রাসেল মিয়া, মোঃ হুমায়ুন কবীর, মোঃ রিগান চৌধুরী, মোঃ কাঞ্চন মিয়া সহ প্রতি ইউনিয়ন ও ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি সহ প্রায় দুই শতাধিকতা নেতা কর্মী উপস্থিত ছিলেন।

 

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd