কেন্দুয়া প্রতিনিধি: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় আবারও এক কলেজ শিক্ষার্থী আত্মহত্যা করেছে। তার নাম রাব্বি হাসান অনিক। তিনি কেন্দুয়া পৌরসভাধীন বাদে আঠারবাড়ী গ্রামের মজিবুর রহমানের ছেলে।
রাব্বি হাসান অনিক ময়মনসিংহের সৈয়দ নজরুল ইসলাম কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। পরিবার সূত্রে জানা গেছে, গত ৫ নভেম্বর দুপুরে নিজ বাড়িতে সকলের অজান্তে কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করেন। স্বজনরা তাৎক্ষণিক তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করান। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় ৯ নভেম্বর রাত ৮টা ৫০ মিনিটের সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় পরিবার, ছাত্রের বন্ধু মহল ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তরুণ এই শিক্ষার্থীর এমন অকাল মৃত্যুতে স্থানীয়রা হতবাক হয়েছেন। এ নিয়ে কেন্দুয়া উপজেলায় সাড়ে ১০ মাসে ৩৫ জন অপমৃত্যুর শিকার হয়েছেন।
এ বিষয়ে কেন্দুয়া থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মিহির রঞ্জন দেব জানান,তাদের পরিবারের পক্ষথেকে কোন অভিযোগ নেই। তাছাড়া কলেজ ছাত্র রাব্বি হাসানের মৃত্যু হয়েছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে যা কোতোয়ালি থানার আন্ডারে।
Leave a Reply