বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন

নেত্রকোনায় পৃথক পৃথক  স্থানে বজ্রপাতে  নিহত-৩

রিপোর্টারের নাম:
  • আপডেট : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ৩৬ পঠিত

 

 

বিশেষ প্রতিনিধি নেত্রকোনায় পৃথক পৃথক স্থানে বজ্রপাতে ৩ জন ১৮ জুন রোজ  বৃহস্পতিবার     নিহত হয়েছেন।  নিহতরা হলেন- মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের জয়পাশা গ্রামের সোনালী মিয়ার ছেলে রাজিব মিয়া (২৪), কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের দিগলা গ্রামের শামসুল হুদা (৫৫) ও একই উপজেলার ডাউকি গ্রামের আশরাফুল ইসলাম (২৫)।,

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সকালে রাজিব বাড়ির কাছের জমিতে মাছ ধরার ফাঁদ (বাইর) তুলতে যান। তখন বজ্রপাতে রাজিব আহত হয়ে ক্ষেতের মধ্যে পড়ে থাকেন। বৃষ্টি কমলে স্থানীয় লোকজন পাশের ক্ষেতের আইল দিয়ে যাওয়ার সময় রাজীবকে অজ্ঞান অবস্থা পরে থাকতে দেখেন। তারা উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। স্থানীয় পল্লী চিকিৎসক দেখে রাজিবের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।,

এদিকে একই দিন সকালে জেলার কেন্দুয়া উপজেলায় শামসুল হুদা মাছ ধরতে গ্রামের মোড়াইল বিলে যান। তখন বজ্রপাতের শিকার হলে ঘটনাস্থলেই তিনি মারা যান। অন্যদিকে, আশরাফুল ইসলাম সান্ধিকোনা গ্রামের খালের পাশে বজ্রপাতে নিহত হন।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  মেহেদী মাকসুদ  ও মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  মোঃ সালাউদ্দিন করিম জানান নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদির হোসেন শামীম বলেন, রাজিব হোসেন নামে এক ইটভাটা শ্রমিক বজ্রপাতে মারা যাওয়ার খবর পেয়েছি।  পরিবারের আবেদনের প্রেক্ষিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হবে।

 

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd