কেন্দুয়া প্রতিনিধি: নেত্রকোনার কেন্দুয়ায় আবারও এক কিশোর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তার নাম মাহিন (১৮)। সে কেন্দুয়া উপজেলার নওপাড়া ইউনিয়নের কাউরাট ( মাইজপাড়া) গ্রামের হাবিবুর রহমান তালুকদার (হবি)র ছেলে। মাহিন ১০ডিসেম্বর নিজ বাড়ির একটি ঘরে দরজা জানালা লাগিয়ে ধর্নার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। ,
পরে স্বজনরা টের পেয়ে জানালা ভেঙ্গে মাহিনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। আত্মহত্যার কারণ জানা যায়নি।কেন্দুয়া থানার ওসি (তদন্ত) মিহির রঞ্জন দেব জানান,পরিবারের অভিযোগ না থাকায় আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।,
তবে এ বিষয়ে একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।উল্লেখ্য,কেন্দুয়া উপজেলায় গত জানুয়ারি হতে এ পর্যন্ত প্রায় এক বছরে ৩৮টি অপমৃত্যুর ঘটনা ঘটেছে। বিষয়টি খুবই উদ্বেগজনক বলে মনে করছেন সচেতন নাগরিক সমাজ।
Leave a Reply