কেন্দুয়া প্রতিনিধিঃ নেত্রকোনার কেন্দুয়ার আবু সায়েম খান (৪৪) বিদ্যুৎস্পর্শে মৃত্যু বরণ করেছেন। আবু সায়েম খান উপজেলার চিরাং ইউনিয়নের ছিলিমপুর গ্রামের মৃত কেনু মিয়া খানের ছেলে।
ঘটনাটি ঘটেছে ১৪ ডিসেম্বর সন্ধ্যায় তার নিজ বাড়ির সামনে ফিশারিতে। পরে পরিবারের লোকজন মুমর্ষ অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জানা গেছে, রোববার সন্ধায় বাড়ির সামনে নিজ ফিসারী দেখতে যান আবু সায়েম খান। তিনি সেচ চালু করতে গিয়ে পানি তোলার মর্টারে বিদ্যুৎপৃষ্ট হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবু সায়েমকে মৃত ঘোষণা করেন।
Leave a Reply