বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কেন্দুয়ায় ইউনিয়ন স্বাস্থ্য কমিটির মতবিনিময় সভা অতিথি প্রশিক্ষক সম্পৃক্তকরণ বিজ্ঞপ্তি, নেত্রকোণা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি নেত্রকোণায় অবসর প্রাপ্ত সেনা কল্যান সমিতির উদ্যোগে কম্বল বিতরণ খালিয়াজুরীতে তীব্র শীতেও ধান রোপনে ব্যস্ত কৃষকেরা দূর্গাপুরের সীমান্ত এলাকা থে‌কে ৯ বোতল ভারতীয় মদ জব্দ পূর্বধলায় প্রচণ্ড শীতে বীজতলা নষ্ট হওয়ার আশঙ্কা।। দুশ্চিন্তায় কৃষক নেত্রকোণায় তথ্য অফিসের উদ্যোগে গণভোট ও  সংসদ নির্বাচন উপলক্ষ্যে উন্মুক্ত বৈঠক নেত্রকোণায় বিএফআরআই উদ্ভাবিত প্রযুক্তি পরিচিতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় ৩ ভাইসহ নিহত-৪

 নেত্রকোণা-২  আসনের এমপি প্রার্থী, বিএনপির সভাপতি   আনোয়ারের  মাতা নূরজাহান বেগমের দাফন সম্পন্ন

রিপোর্টারের নাম:
  • আপডেট : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ৩২৬ পঠিত

 

বিশেষ  প্রতিনিধিঃনেত্রকোনা জেলা বিএনপির সভাপতি ও নেত্রকোণা-২ (সদর-বারহাট্টা) আসনের বিএনপি’র মনোনীত প্রার্থী  অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক এর মমতাময়ী মা নূরজাহান বেগম (৮৫)  ২৭ ডিসেম্বর  ময়মনসিংহের একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্না—— রাজিউন)। ,

মৃত্যুর সময়  তিনি ৪ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমার ১ম জানাজার নামাজ নেত্রকোনা  সদর উপজেলা জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। ২য় জানাজার নামাজ   গ্রামের বাড়ি সদর উপজেলার আমতলা ইউনিয়নের আতকাপাড়ায়  এম এ হামিদ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়।,

উনার মৃত্যুতে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, বিএনপি কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান,বিএনপির সাবেক সভাপতি এডভোকেট নুরুজ্জামান নূরু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ড. মোঃ রফিকুল ইসলাম হিলালী, কেন্দ্রীয় বিএনপি এর কাযনিবাহী কমিটির সদস্য ড,আরিফা জেসমিন নাহীন ,জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু তাহের তালুকদার,   জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মাহফুজুল হকসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও শোকাহত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

 

শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় পূর্বকন্ঠ আইটি