বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কেন্দুয়ায় ইউনিয়ন স্বাস্থ্য কমিটির মতবিনিময় সভা অতিথি প্রশিক্ষক সম্পৃক্তকরণ বিজ্ঞপ্তি, নেত্রকোণা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি নেত্রকোণায় অবসর প্রাপ্ত সেনা কল্যান সমিতির উদ্যোগে কম্বল বিতরণ খালিয়াজুরীতে তীব্র শীতেও ধান রোপনে ব্যস্ত কৃষকেরা দূর্গাপুরের সীমান্ত এলাকা থে‌কে ৯ বোতল ভারতীয় মদ জব্দ পূর্বধলায় প্রচণ্ড শীতে বীজতলা নষ্ট হওয়ার আশঙ্কা।। দুশ্চিন্তায় কৃষক নেত্রকোণায় তথ্য অফিসের উদ্যোগে গণভোট ও  সংসদ নির্বাচন উপলক্ষ্যে উন্মুক্ত বৈঠক নেত্রকোণায় বিএফআরআই উদ্ভাবিত প্রযুক্তি পরিচিতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় ৩ ভাইসহ নিহত-৪

খালিয়াজুড়িতে জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

মো: হাবিবুল্লাহ
  • আপডেট : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ২৭৩ পঠিত

খালিয়াজুড়ি প্রতিনিধি: নেত্রকোনা জেলার  খালিয়াজুরীতে জুনিয়র বৃত্তি পরীক্ষা-২৫, ২৮ ডিসেম্বর খালিয়াজুড়ি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত  হয়েছে।  জানা যায় খালিয়াজুড়ি উপজেলার উচ্চ মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক মোট ১৫ টি বিদ্যালয়ের ১৭৪ জন শিক্ষার্থীর মধ্যে ১৫৭ জন শিক্ষার্থী  উক্ত পরীক্ষায় অংশ নেন এবং ১৭ জন শিক্ষার্থী অনুপস্থিত রয়েছে।  কেন্দ্র সচিব রবীন্দ্র চন্দ্র বিশ্বাস ও সহকারী কেন্দ্র সচিব দীপংকর দত্ত রায় এবং হল সুপার নির্মল কান্তি তালুকদার জানান, সুন্দর, সুষ্ঠু ও নকল মুক্ত পরিবেশে জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত পরীক্ষায় পরীক্ষার্থীর প্রতিযোগিতা বৃদ্ধিসহ লেখা পড়ার প্রতি মনোনিবেশ বাড়বে। পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা ধীরেশ চন্দ্র সরকার জানান, দীর্ঘ দিন পর অনুষ্ঠিত হলো জুনিয়র বৃত্তি পরীক্ষা, যারফলে শিক্ষার্থীদের শিক্ষার প্রতি মনোনিবেশ ও আগ্রহ বৃদ্ধি পাবে।

উপজেলা নির্বাহী অফিসার নাদির হোসেন শামীম বলেন, জুনিয়র বৃত্তি পরীক্ষা পুনরায় চালু হওয়ার কারণে শিক্ষার্থীসহ অভিভাবকদেরও শিক্ষার প্রতি মনোনিবেশ বাড়বে। যারফলে শিক্ষার্থীদের গুণগত মান বৃদ্ধি পাবে এবং সকল শিক্ষার্থী প্রতিযোগিতা মূলক শিক্ষা গ্রহণ করার জন্য উৎসাহিত হবে। খালিয়াজুড়ি কেন্দ্রে অনুষ্ঠিত জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীর উপস্থিতি প্রায় ৯০% । বাকি ১০% শিক্ষার্থী কেন অনুপস্থিত রয়েছে এ বিষয়ে আমি কেন্দ্র সচিব ও সহকারী কেন্দ্র সচিব কে সঠিক ভাবে প্রতিটি বিদ্যালয়ে খোঁজ খবর নিয়ে আমাকে জানানোর জন্য বলেছি।

শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় পূর্বকন্ঠ আইটি