মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন

মোহনগঞ্জে ইট বোঝাই  হ্যন্ডট্রলির চাপায় শিশু নিহত

রিপোর্টারের নাম:
  • আপডেট : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ৩৭৮ পঠিত

বিশেষ প্রতিনিধিঃ নেত্রকোণার মোহনগঞ্জে ইট বোঝাই হ্যান্ডট্রলির চাপায় মো. তাফসির নামে সাড়ে চার বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। সোমবার পৌরশহরের নওহাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত তাফসির পৌরশহরের নওহাল এলাকার সাইদুর রহমানের ছেলে। মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন এ তথ্য নিশ্চিত করে জানান, সাইদুর রহমান পূর্বধলা উপজেলার হিরণপুর এলাকার বাসিন্দা।

বেশ কয়েক বছর ধরে মোহনগঞ্জ পৌরশহরের নওহাল এলাকায় ভাড়া বাসায় পরিবারসহ বসবাস শুরু করেন। দুই বছর আগে নওহাল এলাকায় জায়গা কিনেন তিনি। সম্প্রতি এতে পাকা ভবন তৈরি শুরু করেন।  ঘরের কাজের জন্য ইটের ভাটা থেকে হ্যান্ডট্রলি দিয়ে ইট নিয়ে যাচ্ছিলেন সাইদুর। এসময় তার সাথেই ছিল শিশু তাফসির। ইটভর্তি হ্যান্ডট্রলি পিছু হাঁটছিলো সে। একপর্যায়ে হ্যান্ডট্রলির নীচে   চাপা পড়ে শিশুটি। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় তাফসির।

ওসি বলেন, দুর্ঘটনার সময় শিশুটির বাবা সাইদুর রহমান পাশেই ছিলেন। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ নেই। আবেদনের প্রেক্ষিতে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd