দুর্গাপুর প্রতিনিধি: নেত্রকোনার সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুরের সীমান্ত এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ভারতীয় মদ জব্দ করেছে (বিজিবি)। জব্দকৃত এসব মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ৯ বোতল ‘রয়্যাল স্ট্যাগ’ ব্র্যান্ডের মদ।
৯ জানুয়ারি প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান, নেত্রকোনা ব্যাটালয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল বারী (পিএসসি)। তিনি জানান, নেত্রকোনা ব্যাটালয়নের নলুয়াপাড়া বিওপি’র ৪ সদস্যে একটি বিশেষ টহল দল মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।
এ অভিযানে ওই বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১১৬০/২-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে, দুর্গাপুর সদর ইউনিয়নের গোপালবাড়ি নামক এলাকা থেকে মালিকবিহীন অবস্থায়, ৯ বোতল ‘রয়্যাল স্ট্যাগ’ ব্র্যান্ডের ভারতীয় মদ জব্দ করা হয়েছে। জব্দকৃত মাদকদ্রব্য নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে।
Leave a Reply