মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন

দূর্গাপুরের সীমান্ত এলাকা থে‌কে ৯ বোতল ভারতীয় মদ জব্দ

শাহীন মিয়া
  • আপডেট : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ৪১৩ পঠিত

দুর্গাপুর প্রতিনিধি: নেত্রকোনার সীমান্তবর্তী উপ‌জেলা দুর্গাপুরের সীমান্ত এলাকা থে‌কে মা‌লিক‌বিহীন অবস্থায় ভারতীয় মদ জব্দ ক‌রে‌ছে (বি‌জি‌বি)। জব্দকৃত এসব মাদকদ্রব্যের ম‌ধ্যে র‌য়ে‌ছে ৯ বোতল ‘রয়্যাল স্ট্যাগ’ ব্র্যান্ডের মদ।

৯ জানুয়ারি প্রেরিত এক প্রেস বিজ্ঞ‌প্তি‌তে এসব তথ্য জানান, নেত্রকোনা ব্যাটালয়‌নের (৩১ বি‌জি‌বি) অধিনায়ক লে. ক‌র্নেল তৌ‌হিদুল বারী (পিএস‌সি)। তিনি জানান, নেত্রকোনা ব্যাটালয়‌নের নলুয়াপাড়া বিও‌পি’র ৪ সদ‌স্যে এক‌টি বি‌শেষ টহল দল মাদক বি‌রোধী অভিযান প‌রিচালনা ক‌রে।

এ অভিযানে ওই বিওপির দা‌য়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১১৬০/২-এস হ‌তে আনুমা‌নিক ৩০০ গজ বাংলা‌দে‌শের অভ্যন্তরে, দুর্গাপুর সদর ইউনিয়‌নের গোপালবা‌ড়ি নামক এলাকা থে‌কে মা‌লিক‌বিহীন অবস্থায়, ৯ বোতল ‘রয়্যাল স্ট্যাগ’ ব্র্যান্ডের ভারতীয় মদ জব্দ করা হয়েছে। জব্দকৃত মাদকদ্রব্য নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্ত‌রের কা‌ছে হস্ত‌ান্তর করা হ‌বে।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd