মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন

নেত্রকোণায় জলমহাল সংস্কার ও খনন শীর্ষক সভা অনুষ্ঠিত

রিপোর্টারের নাম:
  • আপডেট : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ৫২৪ পঠিত

বিশেষ প্রতিনিধিঃ ময়মনসিংহ বিভাগের উপজেলা ভূমি অফিস ও ইউনিয়ন ভূমি অফিস সংলগ্ন কাচারি পুকুর এবং খননযোগ্য ও ইজারাযোগ্য সরকারি অন্যান্য জলমহাল সংস্কার ও খনন শীর্ষক প্রকল্পের বাস্তবায়ন সংক্রান্ত স্টেকহোলন্ডার সভা ১৪ জানুয়ারী  নেত্রকোণা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

নেত্রকোণা জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমানের সভাপতিত্বে  সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) এ জে এম সালাউদ্দিন নাগরী।  বিশেষ  অতিথি ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী, অতিরিক্ত সচিব (পিআরএল) সাবেক সদস্য, ভূমি সংস্কার বোর্ড রেজাউল কবীরসহ ভূমি সংস্কার বোর্ডের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এবং ময়মনসিংহ শেরপুর, জামালপুর, নেত্রকোণা জেলার অতিরিক্ত জেলা প্রশাসকগণ, উপজেলা নির্বাহী ফিসারগণ, সহকারী কমিশনার ভূমি, নেত্রকোণার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যম ও পরিবেশ কর্মীবৃন্দ।

এসময় প্রধান অতিথির বক্তব্যে ঢাকা ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব)  এ জে এম সালাউদ্দিন নাগরী বলেন, প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ উঠে, যে কর্মকর্তারা এসি রুমে বসে প্রজেক্ট তৈরি করে।  সেজন্যই আমরা সরজমিনে এসেছি সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে কথা বলে বাস্তবসম্মত প্রকল্প গ্রহণের সুবিধার জন্য। আমি আশা করছি এই  প্রজেক্ট নেত্রকোণায় যথাযথ ভাবে বাস্তবায়িত হবে এবং এলাকাবাসী এর সুফল ভোগ করবে।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd