মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনাম :
নেত্রকোনায় নিরাপদ মাতৃত্বে স্বাভাবিক প্রসবের গুরুত্ব ও সিজারিয়ানের যৌক্তিক ব্যবহার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত   কেন্দুয়ায় বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু মোহনগঞ্জে বিথীর অকাল প্রয়াণে শোকসভা ও দোয়া মাহফিল পূর্বধলায় কালব এর নির্বাচনে চেয়ারম্যান মোস্তফা  -সেক্রেটারি নিলয়  খালিয়াজুরীতে ৩৯ বোতল দেশীয় মদসহ আটক ১ নেত্রকোনায় ফ্যামিলি কার্ডের সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন খালিয়াজুরীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় নৌকাসহ মালামাল আটক ।। জরিমানা   নেত্রকোনায় মেরিট কেয়ার অর্গানাইজেশনের শিক্ষা উপকরন বিতরন ও চিকিৎসা সেবা বিষয়ক সভা    মুক্তিযোদ্ধা জব্বার আনছারীর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত মোহনগঞ্জে অক্টোবর মাসের আইন-শৃংখলা সভা অনুষ্ঠিত

নেত্রকোণায় স্টেকহোল্ডারদের অংশগ্রহণে আলোচনা সভা অনুষ্ঠিত

রিপোর্টারের নাম:
  • আপডেট : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ৫৯৯ পঠিত
Oplus_131072

বিশেষ প্রতিনিধি: পর্যটন শিল্পের টেকসই উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিতে স্থানীয় জনগণ, প্রশাসন এবং সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সমন্বিত অংশগ্রহণ অপরিহার্য বলে দাবী করেন ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সাখাওয়াত হোসাইন। নেত্রকোনায় স্টেকহোল্ডারদের অংশগ্রহণে আলোচনা সভা, সম্মাননা,বৃত্তি প্রদান ও প্রীতি ভলিবল শেষে আলোচনা সভায় এসব কথা বলেন,বাংলাদেশ  ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি (ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগ) মোহাম্মদ সাখাওয়াত হোসাইন।   নেত্রকোনায় স্টেকহোল্ডারদের অংশগ্রহণে আলোচনা সভা, সম্মাননা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান এবং প্রীতি ভলিবল খেলা আয়োজন করা হয়েছে।

২০ জানুয়ারি রোজ মঙ্গলবার ভাষা সৈনিক আবুল হোসেন কলেজ ও লোকসাহিত্য গবেষণা একাডেমির আয়োজনে এবং বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশ, ময়মনসিংহ রিজিয়নের সহযোগিতায় দিনব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি (ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগ) মোহাম্মদ সাখাওয়াত হোসাইন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশ ময়মনসিংহ রিজিয়নের পুলিশ সুপার মো. নাঈমুল হক পিপিএম, সাংবাদিক ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ম. কিবরিয়া চৌধুরী হেলিম,সাংবাদিক ভজন দাস, ট্যুরিস্ট পুলিশ ময়মনসিংহ রিজিয়নের পুলিশ পরিদর্শক মো. রুবেল মিয়া,ওসি অপারেশন নেত্রকোনা অসিম কুমার দাস, রৌহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম বাতেন,স্টেকহোল্ডার বজলুল কবীর প্রমূখ।  কলেজের শিক্ষক শিক্ষার্থী অভিভাবক ও এলাকাবাসীর উপস্থিতিতে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ভাষা সৈনিক আবুল হোসেন কলেজ ও লোকসাহিত্য গবেষণা একাডেমি, নেত্রকোনার প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মালিক খসরু পিপিএম,আলোচক হিসেবে বক্তব্য রাখেন সাংবাদিক ইমরান উজ জামান এবং প্রত্যায় বাংলাদেশ, নেত্রকোনার সাধারণ সম্পাদক মিজ. তাহমিনা সাত্তার।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রত্যায় বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির পুষ্টিবিদ ও বাচিক শিল্পী এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক মিজ. নাজিয়া আফরিন। সভাপতিত্ব করেন ভাষা সৈনিক আবুল হোসেন কলেজ ও লোকসাহিত্য গবেষণা একাডেমির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ইকবাল হাসান তপু। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিল প্রত্যায় বাংলাদেশ, মাজেদা আক্তার পাঠাগার ও যুব ফোরাম, নেত্রকোনা।  আলোচনা সভা শেষে কৃতীজনদের সম্মাননা ও শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান সাংস্কৃতিক পরিবেশনা করা হয়।

 

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd