পূর্বধলা প্রতিনিধিঃ পূর্বধলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে দৈনিক যায়যায়দিন পত্রিকার উপজেলা প্রতিনিধি মো. জায়েজুল ইসলাম সভাপতি এবং পূর্বধলার দর্পণ অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক কেবিএম নোমান শাহরিয়ার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।২৪ জানুয়ারি প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত বার্ষিক সাধারণ সভায় সদস্যদের কণ্ঠভোট ও সাবজেক্ট কমিটির পর্যালোচনার ভিত্তিতে এই নতুন কমিটি ঘোষণা করা হয়।,’’
জানা যায়, কমিটি গঠনের লক্ষ্যে প্রথমে ক্লাবের প্রতিষ্ঠাকালীন সহ-সভাপতি আলী আহাম্মদ খান আইয়োবকে সাবজেক্ট কমিটির সভাপতি ঘোষণা করা হয়। সাধারণ সম্পাদক পদে কেবিএম নোমান শাহরিয়ারের কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তবে সভাপতি পদে শফিকুজ্জামান শফিক, জাকির আহম্মদ খান কামাল ও জায়েদুল ইসলাম—এই তিন প্রার্থী নিজেদের মধ্যে ঐকমত্যে পৌঁছাতে না পারায় চূড়ান্ত দায়িত্ব সাবজেক্ট কমিটির ওপর ন্যস্ত করা হয়।;’’
সাবজেক্ট কমিটির সভাপতি ও ৪ জন প্রতিনিধি বিভিন্ন দিক বিশ্লেষণ করে মো. জায়েজুল ইসলামকে সভাপতি হিসেবে ঘোষণা করেন। এছাড়া কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পদে সাকিব আবদুল্লাহ। ক্রীড়া সম্পাদক আল মুনসুর, দপ্তর সম্পাদক জিয়াউর রহমান, প্রচার ও প্রকাশনা সুহাদা মেহজাবিন নির্বাচিত হয়েছেন। সাধারণ সভায় উপস্থিত ছিলেন সদ্য সাবেক সভাপতি জুলফিকার আলী শাহীন, সাবেক সভাপতি সৈয়দ আরিফুজ্জামান, শফিকুল আলম শাহীন, ইসমাইল হোসেন খোকন, সাবেক সহ সভাপতি নূর আহাম্মদ খান রতন, সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফসহ ক্লাবের কার্যকরী ও সাধারণ সদস্যবৃন্দ।,’’
নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের প্রতিক্রিয়ায় বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং প্রেসক্লাবের সুনাম রক্ষায় সকল সহকর্মী ও স্থানীয় জনসাধারণের সহযোগিতা কামনা করেছেন।,’’
Leave a Reply