বিশেষ প্রতিনিধিঃ জ্ঞানই মুক্তি,আগামীর ভিত্তি স্লোগানকে সামনে রেখে জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৬ উপলক্ষে নেত্রকোণা এআরএফবি’র গ্রন্থাগার র্যালী ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। এআরএফবি সভাপতি দিলওয়ার খানের সভাপতিত্বে র্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ , লেখক ও গবেষক প্রফেসর ননী গোপাল সরকার এবং বিশেষ অতিথি সিনিয়র সাংবাদিক ফজলুল হক নোমান ও সিনিয়র শিক্ষক শহীদুল ইসলাম সহ এলাকার গণ্যমাণ্য ও বিভিন্ন শ্রেণি পেশার নিয়োজিত ব্যক্তি র্যালী ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন।
র্যালীটি সাকুয়া বাজার নেত্রকোণা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ শেষে নিজ কার্যালয়ে এসে শেষ হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রোগ্রাম ম্যানেজার মো:পারভেজ কামাল, এআরএফবি গ্রন্থাগার সাধারণ সম্পাদক চন্দন নাথ চৌধুরী, পাঠক মৌলানা এমদাদুল হক, শ্যামল সরকার প্রমুখ। আলোচনা সভার শেষে বছরের শ্রেষ্ট পাঠকের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
Leave a Reply