মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন

বারহাট্রায় ডাঃ আনোয়ারুল হকের প্রচারণা

রিপোর্টারের নাম:
  • আপডেট : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৯০ পঠিত

 

বিশেষ  প্রতিনিধিঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নেত্রকোণা -২ (নেত্রকোনা সদর- বারহাট্রা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ডাঃ আনোয়ারুল হকের প্রচারণায় নেমেছেন তার চিকিৎসক স্ত্রী লুৎফা হক।,

তিনি বৃহস্পতিবার  নির্বাচনী এলাকা বারহাট্টা উপজেলার বাহাদুরপুর, বাদে চিরাম, নৈহাটীসহ বিভিন্ন এলাকায় উঠান বৈঠক পথসভা করেছেন । ,

চিরাম ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আব্দুল কদ্দুছ নয়নের সভাপতিত্বে এবং মোঃ উজ্জল শেখের সঞ্চালনায় বারহাট্টা উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক মোঃ মহিবুর রহমান রতনসহ উপজেলা ও স্থানীয় পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন।এসময় ডা. লুৎফা হক রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষ্যে বিএনপির আগামীর পরিকল্পনা ও জনকল্যাণমূলক কর্মসূচির কথা তুলে ধরেন।,

তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে কৃষকদের জন্য কৃষিকার্ড, ফ্যামিলি কার্ড, চিকিৎসা সহায়তা এবং বেকার ভাতা প্রদানসহ নানা সামাজিক সুরক্ষা কর্মসূচি চালু করা হবে। তিনি উপস্থিত ভোটারদের আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

 

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd