বিশেষ প্রতিনিধি ঃ নেত্রকোণার খালিয়াজুরী উপজেলার সুরমা নদী থেকে এক তরুণীর লাশ ১০ এপ্রিল রোজ শুক্রবার উদ্ধার করা হয়েছে। নেত্রকোণার খালিয়াজুরী উপজেলার সুরমা নদীর কল্যাণপুর মসজিদ সংলগ্ন এলাকায় নদীতে ভাসমান অবস্থায় জয়ন্তী সরকার (৩০) এর লাশ উদ্ধার করা হয়।,
জয়ন্তী সরকার পার্শ্ববর্তী সুনামগঞ্জের শাল্লা উপজেলার মামুদনগর গ্রামের হীরালাল সরকারের মেয়ে।খালিয়াজুরী থানার ওসি মো. নাসির উদ্দিন জানান,সকালে বাড়ির পাশের সুরমা নদীতে গোসল করতে নেমে স্রোতের পানিতে তলিয়ে যান জয়ন্তী। ,
এর পর দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর নদীর ভাটির দিক খালিয়াজুরী উপজেলার কল্যাণপুর এলাকায় ভাসমান অবস্থায় স্থানীয়রা দেখতে পান তার লাশ । এই ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে ।
Leave a Reply