বিশেষ প্রতিনিধিঃ‘আর নয় শব্দ দূষণ, চাই সুস্থ জীবন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোণা জেলা প্রশাসন, এর সহযোগিতায় এবং পরিবেশ অধিদপ্তর, নেত্রকোণা জেলা কার্যালয়ের উদ্যোগে ২৯ এপ্রিল “শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প”-এর আওতায় আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলা পশাসক খন্দকার মুশফিকুর রহমান। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক সুখময় সরকার। উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুল ইসলাম, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আবদুল্লাহ আল মতিন, জেলা আধুনিক সদর হাসপাতালের নাক, কান ও গলা বিশেষজ্ঞ ডাঃ ওয়ালি উল্লাহ, বিআরটিএ, নেত্রকোণা এর মটরযান পরিদর্শক রহুল আমীন, বিশিষ্ট সাংবাদিক ও পরিবেশ কর্মি শ্যামলেন্দু পাল, আঞ্চলিক সমন্বয়কারী, বারসকি ও পরিবেশ কর্মী ওয়াহিদুর রহমান প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, পরিবহন শ্রমিক, নির্মাণ শ্রমিক, এনজিও সংগঠনের প্রতিনিধি, শিক্ষার্থী, স্কাউট, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিসহ সংশ্লিষ্ট স্টেকহোল্ডারবৃন্দ।
Leave a Reply