শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন

দূর্গাপুর পর্যন্ত রেললাইন সম্প্রসারণে সচেষ্ট ডেপুটি স্পিকার ও রেল প্রতিমন্ত্রী

রিপোর্টারের নাম:
  • আপডেট : বুধবার, ১৩ মে, ২০২৬
  • ১৯৬ পঠিত

বিশেষ প্রতিনিধিঃ  ১০৮ বছরের রেল লাইন সম্প্রসারণে  যে উন্নয়ন হয়েছিল সেই ১০৮ বছর ধরে উন্নয়নটা এখানেই সমাপ্ত। এই উন্নয়ন ১০৮ বছরে যা হয়নি আমার দৃঢ় বিশ্বাস মাননীয় প্রতিমন্ত্রীর নেতৃত্বে অন্যান্য কর্মকর্তা যারা এসেছেন তাদের সহযোগীতায় আমরা থেমে থাকা ১০৮ বছরের পরিসমাপ্তি দেখতে পারব। ১৩ মে রোজ বুধবার নেত্রকোণা জেলার দুর্গাপুর উপজেলা পর্যন্ত রেললাইন সম্প্রসারণের লক্ষ্যে জারিয়া–ঝাঞ্জাইল রেলওয়ে স্টেশন পরিদর্শন কালে এ কথা বলেন, মাননীয় ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল।

পরিদর্শনকালে উপস্থিত থেকে রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ হাবীব বলেন, সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী রেললাইন সম্প্রসারণ করা হবে। এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবির বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করছে সরকার।

এসময় উপস্থিত ছিলেন, নেত্রকোণা-৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য অধ্যাপক মাছুম মোস্তফা,  নেত্রকোণা জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ। পরে দূর্গাপুর পৌর শহরের জেলা পরিষদ অডিটোরিয়ামে সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন নেতৃবৃন্দ।

সীমান্তবর্তী নেত্রকোণা জেলার দুর্গাপুর উপজেলার মানুষের দীর্ঘ ১১০ বছরের পুরোনো স্বপ্ন বাস্তবায়নের পথে নতুন অগ্রগতি দেখা দিয়েছে। জারিয়া–ঝাঞ্জাইল রেলওয়ে স্টেশন থেকে দুর্গাপুর পর্যন্ত রেললাইন সম্প্রসারণের উদ্যোগকে ঘিরে স্থানীয়দের মধ্যে নতুন করে আশাবাদ তৈরি হয়েছে।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd