নেত্রকোণা ব্যাটালিয়ন-৩১ বিজিবি জেলার দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের জংখল নামক স্থান থেকে মালিকবিহীন অবস্থায় ২৭ মে রোজ বুধবার ১৯৮ বোতল ভারতীয় ফেনসিডিল আটক করেছে।
নেত্রকোণা ব্যাটালিয়ন-৩১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল বারী এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।,
তিনি জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নেত্রকোণা জেলার দুর্গাপুর উপজেলার বিজয়পুর বিওপির ৬ সদস্যের একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১১৪৯/৩-এস থেকে প্রায় ৩শ গজ বাংলাদেশের অভ্যন্তরে ১ নম্বর কুল্লাগড়া ইউনিয়নের জংখল নামক স্থান থেকে মালিকবিহীন অবস্থায় ১৯৮ বোতল ভারতীয় ফেনসিডিল আটক করেছে।
পরে উদ্ধার হওয়া ফেনসিডিল নেত্রকোণা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেয়া হয়েছে ।
Leave a Reply