বিশেষ প্রতিনিধিঃ মেরিট কেয়ার অর্গানাইজেশন নেত্রকোণা এর উদ্যোগে ফাতেমা ডায়াগনেষ্টিক সেন্টারের সহযোগীতায় ছাত্র-ছাত্রী ও দুস্থ নারী-পুরুষদের বিনামূল্যে চিকিৎসা প্রদান ০১ আগষ্ট শহরের জয়নগর রোডস্থ ফাতেমা ভবনের ৩য় তলায় অনুষ্ঠিত হয়েছে।
ফাতেমা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার এর চেয়ারম্যান এড. রোকন উদ্দিন এর সভাপতিত্বে মেরিট কেয়ার অর্গানাইজেশনের চেয়ারম্যান মির্জা ইশতিয়াক আহসান (মুকুল) এর সঞ্চালনায় চিকিৎসা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডা. মার্জিয়া খন্দকার (মীম)।
বিশেষ অতিথি ছিলেন, নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব এম. মুখলেছুর রহমান খান। অনুষ্ঠানে স্থাস্থ্য সেবার বিভিন্ন দিক নিয়ে বক্তারা বক্তব্য রাখেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রতি মাসের ১ ও ১৫ তারিখ সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মেরিট কেয়ার অর্গানাইজেশনের সার্বিক তত্ত্বাবধানে জেলার সকল ছাত্র-ছাত্রী ও দুস্থ নারী-পুরুষদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। ডা. আফরিন সুলতানা, ডা. কামরুন্নাহার চৌধুরী, ডা. সোহাগ মিয়া, ডা. মার্জিয়া খন্দকার (মীম) এই চিকিৎসা সেবা দিয়ে আসছেন।
Leave a Reply