শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনাম :
কেন্দুয়ায় ফাইভ ব্রাদার্স সোশাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কম্প্লেক্স কর্মকর্তা ডা. মোমেনুল এর অকাল মৃত্যু নেত্রকোণায় মেরিট কেয়ার অর্গানাইজেশনের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের ১২ জন ডাক্তারকে কৈফিয়ত তলব বারহাট্টায় ৪৫টি ভারতীয় টায়ার জব্দ, গ্রেফতার ১ মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের আউটডোর বন্ধ ॥ ৭ ডাক্তারকে শোকজ বিক্রয় করা হবে নেত্রকোণার ‘সানফ্লাওয়ার একাডেমি’র ফল উৎসব মোহনগঞ্জ উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ড্যানী বিআইডব্লিউটিসির চেয়ারম্যান নিযুক্ত

মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কম্প্লেক্স কর্মকর্তা ডা. মোমেনুল এর অকাল মৃত্যু

কামরুল ইসলাম রতন
  • আপডেট : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ৩৬ পঠিত

কামরুল ইসলাম রতন, মোহনগঞ্জ প্রতিনিধিঃ নেত্রকোণার মোহনগঞ্জে কর্মরত অবস্থায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মোমেনুল ইসলাম (৪৫) হৃদরোগে আক্রান্ত হয়ে শনিবার মৃত্যুবরণ করেছেন। জানা গেছে, তিনি সকালে একটি মিটিং শেষে হঠাৎ অসুস্থতাবোধ করেন এবং অল্প কিছুক্ষণের মধ্যেই রক্তবমি করেন। পরে তাকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে ২টা ৩০ মিনিটে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ডাঃ মোমেনুল ইসলাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ২০২৫ সালের মে মাসে মোহনগঞ্জে যোগদান করেন। ডাঃ মোমেনুল ইসলাম সার্জারী চিকিৎসক ছিলেন। তিনি রাজশাহী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। তাঁর নিজ বাড়ী কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলায়। মৃত্যুকালে স্ত্রীসহ ১ ছেলে ও ১ মেয়ে রেখে যান।

মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মোমেনুল ইসলামের অকাল মৃত্যুতে নেত্রকোণা জেলা সিভিল সার্জন ডাঃ গোলাম মাওলাসহ মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা গভীর শোক প্রকাশ করেছেন। তাছাড়া উপজেলা নির্বাহী অফিসার আমেনা খাতুন গভীর শোক প্রকাশ করেন। ময়মনসিংহের স্বাস্থ্য বিভাগের পরিচালক প্রদীপ কুমার সাহা মৃত্যু নিশ্চিত হওয়ার পর হিমাগারে রাখার ব্যবস্থা করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশ হিমাগারে রয়েছে।

 

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd