শাহিন মিয়া, দূর্গাপুর প্রতিনিধিঃ নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে মাদকের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযানে ৬৩ বোতল নিষিদ্ধ ভারতীয় মদসহ ২ যুবককে ০২ আগস্ট রোজ রবিবার আটক করেছে দুর্গাপুর থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, সীমান্তবর্তী এলাকায় মাদক পাচার ও বিক্রি রোধে নিয়মিত অভিযানের ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ঝানজাইল বাজার এলাকার মা মনি বাস কাউন্টারের সামনে পুলিশের একটি চৌকস দল সন্দেহভাজন দুই যুবককে আটক করে তল্লাশি চালায়। এ সময় তাদের হেফাজত থেকে ৬৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন, কলমাকান্দা উপজেলার বাসিন্দা মাসুম মিয়া (২১) এবং ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার মাহমুদুল হাসান (২১)।
দুর্গাপুর থানার এস আই ফিরোজ আলম জানান,উদ্ধারকৃত মদ জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। আটক ২ যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে। মাদক ব্যবসায়ী ও পাচারকারীদের বিরুদ্ধে পুলিশের কঠোর অবস্থান অব্যাহত থাকবে ।
Leave a Reply