কামরুল ইসলাম রতনঃ নেত্রকোনার মোহনগঞ্জ বড়তলী-বানিয়াহারী ইউনিয়নের বরুংকা এলাকার রাস্তা থেকে পরিত্যাক্ত অবস্থায় ১৮ সেপ্টেম্বর রোজ শুত্রুবার রাতে ১১ বস্তা সরকারি চাল উদ্ধার করেছে প্রশাসন।প্রশাসনিক সুত্র জানায় উদ্ধারকৃত চাল মোহনগঞ্জ থানায় রয়েছে।,
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম.এ কাদের ও থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুল ইসলাম হারুন বরুংকা নামক রাস্তা থেকে পরিত্যাক্ত অবস্থায় ১১ চাল উদ্ধার করেন ।,
উপজেলা নির্বাহী অফিসার আমেনা খাতুন জানান এ ঘটনায় ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির রির্পোঠের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply