মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন

দুর্গাপুরের বীর মুক্তিযোদ্ধা রুহুল কুদ্দুস ফরাজীর ইন্তেকাল

শাহীন মিয়া
  • আপডেট : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৯ পঠিত

  

শাহিন মিয়া, দুর্গাপুর প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের দুবরাজপুর গ্রামের সন্তান, বীর মুক্তিযোদ্ধা রুহুল কুদ্দুস ফরাজীিইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ২১ সেপ্টেম্বর  ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।,

তিনি ৫ কন্যা সন্তান এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি মুক্তিযুদ্ধের অন্যতম রিক্রুটিং কমান্ডার রফিক উদ্দিন ফরাজীর ছোট ভাই এবং দৈনিক কালের কন্ঠ এর ময়মনসিংহ প্রতিনিধি আলম ফরাজীর চাচা।২২ সেপ্টেম্বর দুর্গাপুর দ্বীনি আলিম মাদ্রাসা প্রাঙ্গণে মরহুমকে রাষ্ট্রীয় মর্যাদায় ‘গার্ড অব অনার’ প্রদান করা হয় এবং প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।,

গার্ড অব অনার প্রদান ও শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আহমেদ সাদাত এবং থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ। স্থানীয় বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দসহ সর্বস্তরের গণ্যমান্য ব্যক্তিরা। দুর্গাপুরে প্রথম জানাজা শেষে বীর মুক্তিযোদ্ধার মরদেহ ময়মনসিংহে নিয়ে যাওয়া হয়।,

সেখানে দ্বিতীয় জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাঁর মরহুম স্ত্রীর কবরের পাশে তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হয়।এই বীর মুক্তিযোদ্ধার প্রয়াণে দুর্গাপুর উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিল, রাজনৈতিক নেতৃবৃন্দ, দুর্গাপুর প্রেসক্লাব এবং সাংবাদিক সমিতিসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd