বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কেন্দুয়ায় স্কুলছাত্রী ধর্ষণে অভিযুক্তদের গ্রেপ্তার ও মৃত্যুদণ্ডের দাবিতে মানববন্ধন খালিয়াজুরীতে পর্যটন কেন্দ্র স্থাপনের লক্ষ্যে পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যানের পরিদর্শন নিকাহ রেজিস্ট্রারদের অধিক্ষেত্র বহাল রাখার দাবিতে নেত্রকোনায় অবস্থান ও কলম বিরতি কর্মমূল্যায়নে জেলার শ্রেষ্ঠ ওসি কলমাকান্দার সোহেল রানা   কলমাকান্দায়  সাদ্দাম হত্যার বিচার চেয়ে মানববন্ধন নেত্রকোনায় নানা আয়োজনে  হুমায়ূন আহমেদএর জন্মদিন পালিত নেত্রকোনায় তানযীমুল উম্মাহ হিফযের  বার্ষিক পুরস্কার বিতরণী খালিয়াজুরীতে যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আটক নেত্রকোনার  কুনিয়া কমিউনিটি ফোরামের অর্ধ বার্ষিক সভা অনুষ্ঠিত দ্বিতীয় বার কলমাকান্দা প্রেসক্লাবের সভাপতি  শামীম- সম্পাদক ওবাইদুল

পূর্বধলা কলেজের ভরপ্রাপ্ত অধ্যক্ষের অপসারণ, বিচার দাবিতে বিক্ষোভ ।। অধ্যক্ষের কক্ষের দরজায় আগুন

রিপোর্টারের নাম:
  • আপডেট : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ২৪৪ পঠিত

 

 

পূর্বধলা প্রতিনিধি:নেত্রকোনার পূর্বধলা সরকারি কলেজে উপাধ্যক্ষ মো. আনোয়ারুল হক রতনের অপসারণ ও শূন্য পদে নতুন অধ্যক্ষ নিয়োগ ও বিচার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন ৪ অক্টোবর প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থিদের আয়োজনে কলেজ গেইটের সামনে অনুষ্ঠিত হয়েছে।,

আর এক পক্ষ উপাধ্যক্ষ ও ভারপ্রাপ্ত  অধ্যক্ষ মো. আনোয়ারুল হক রতনকে ফুলের শুভেচছা দিয়ে  মিছিল করতে করতে কলেজে প্রবেশ করে। এর আগে  ৪ অক্টোবর ভোররাত ৩টার দিকে কলেজের ভারপ্রাপ্ত  অধ্যক্ষের কক্ষের দরজায় পেট্রোল ঢেলে আগুন দেয়ার ঘটনা ঘঠেছে। এতে দরজার কিছু অংশ কালচে হয়ে গেছে বলে জানিয়েছেন কলেজের নিরাপত্তাকর্মী।,

কলেজের নাইট গার্ডের দায়িত্বে থাকা মাফিজ উদ্দিন (৫৫) জানান, ভোররাত ৩টার দিকে তিনি হঠাৎ দেখতে পান, হেলমেট পরা ২ ব্যক্তি অধ্যক্ষের কক্ষের দরজায় পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিচ্ছেন। তিনি এগিয়ে গেলে ওই ২ ব্যক্তি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে তিনি পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে দরজার কিছু অংশ কালচে হয়ে যায়। এ সময় দরজার সামনে একটি পেট্রোলের বোতলও পড়ে থাকতে দেখা যায়।ঘটনার সঙ্গে কারা জড়িত, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।,

কলেজের সিসিটিভি ক্যামেরা নষ্ট থাকায় ঘটনার কোনো ফুটেজও পরীক্ষা করা সম্ভব হয়নি।সম্প্রতি পূর্বধলা সরকারি কলেজে অধ্যক্ষ নিয়োগকে কেন্দ্র করে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।  ৩০ সেপ্টেম্বর অধ্যাপক মোহাম্মদ আকবর আলী পূর্বধলা সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে যোগদান করেন। কিন্তু যোগদানের মাত্র একদিন পরই তাঁর বদলি ও পদায়নসংক্রান্ত আদেশ বাতিল করে শিক্ষা মন্ত্রণালয়।,

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি কলেজ-২ শাখা থেকে ১ অক্টোবর জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, প্রশাসনিক কারণে  ২৭ সেপ্টেম্বরের প্রজ্ঞাপনের ক্রমিক নম্বর ০৪-এ উল্লেখিত অধ্যাপক (রসায়ন) মোহাম্মদ আকবর আলীকে পূর্বধলা সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে বদলি ও পদায়নসংক্রান্ত আদেশের সংযুক্ত অংশ বাতিল করা হলো।,

এর আগে  ২৭ সেপ্টেম্বর অধ্যাপক মোহাম্মদ আকবর আলীকে পূর্বধলা সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে পদায়ন করা হয়। ওই আদেশের ভিত্তিতে ২৮ সেপ্টেম্বর তিনি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে (মাউশি) যোগদান করেন। পরে ৩০ সেপ্টেম্বর পূর্বধলা সরকারি কলেজে এসে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন তবে এর একদিন পরই তাঁর পদায়ন বাতিলের প্রজ্ঞাপন জারি করা হয়।,

ফলে মাত্র একদিনের ব্যবধানে অধ্যক্ষের পদায়ন বাতিলের ঘটনায় কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে নানা আলোচনা শুরু হয়।১৯৬৯ সালে প্রতিষ্ঠিত পূর্বধলা ডিগ্রি কলেজ ২০১৮ সালের ৮ আগস্ট জাতীয়করণ করা হয়। জাতীয়করণের পর থেকে প্রায় আট বছর ধরে কলেজটির উপাধ্যক্ষ মো. আনোয়ারুল হক রতন ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।এ ঘটনায় পূর্বধলা থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ,

ঘটনার সঙ্গে কারা জড়িত এবং কী কারণে অধ্যক্ষের কক্ষের দরজায় আগুন দেয়া হয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।উপাধ্যক্ষ ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আনোয়ারুল হক রতন বলেন ঐতিহ্যবাহী পূর্বধলা সরকারি কলেজে এক অনাকাঙ্ক্ষিত, নিন্দনীয় ও ন্যাক্কারজনক অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। অজ্ঞাতনামা একদল দুষ্কৃতকারী রাষ্ট্রীয় এই শিক্ষাপ্রতিষ্ঠানে আগুন ধরিয়ে দিয়ে সটকে পড়ে।,

শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের সহিংসতা ও নাশকতা কেবল সরকারি সম্পদের ক্ষতিসাধন নয়, বরং তা সমগ্র শিক্ষার পরিবেশ এবং কোমলমতি শিক্ষার্থীদের নিরাপত্তার ওপর এক প্রত্যক্ষ হুমকি।উক্ত ঘটনার গুরুত্ব গভীরভাবে বিবেচনা করে দ্রুততম সময়ের মধ্যে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করার জন্য আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। সেই সাথে, অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং শিক্ষাপ্রতিষ্ঠানটির সার্বিক নিরাপত্তা পুনর্বহালের জন্য সংশ্লিষ্ট স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর আশু হস্তক্ষেপ কামনা করছি।

 

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd