বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন

খালিয়াজুড়িতে লক্ষাধিক টাকার নিষিদ্ধ চায়না জাল জব্দ

মো: হাবিবুল্লাহ
  • আপডেট : বুধবার, ৩ জুন, ২০২৬
  • ৬৭ পঠিত

মো: হাবিবুল্লাহ, খালিয়াজুড়ি প্রতিনিধিঃ নেত্রকোনার হাওর অঞ্চল খালিয়াজুড়িতে ২  জুন উপজেলার বিভিন্ন হাওরে অভিযান চালিয়ে প্রায় লক্ষাধিক টাকার নিষিদ্ধ চায়না জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। জানা যায়, বিগত ২৮  ও  ২৯ মে  মাছ ধরা সম্পুর্ণরুপে নিষিদ্ধ ঘোষণা করে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে, উপজেলা মৎস কর্মকর্তা এক বিজ্ঞাপন প্রকাশ করে এবং সারা উপজেলায় মাইকিং করে মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করে ছিল।

এরই ধারাবাহিকতায় প্রজননের মৌসুমে ডিমওয়ালা মা মাছ ও পোনা মাছ নিধন বন্ধে এবং মাছের অবাধ প্রজনন নিশ্চিত করার লক্ষে এ অভিযান চালানো হচ্ছে বলে উপজেলা নির্বাহী অফিসার অলিদুজ্জামান জানিয়েছেন।

তিনি আরো বলেন ২  জুন মেন্দিপুর ইউনিয়নের রসুলপুর, জগন্নাথপুর, ও পেটনার হাওরে অভিযান চালিয়ে ২৫ টি নিষিদ্ধ চায়না জাল জব্দ করা হয়, যার বাজার মূল্য প্রায় লক্ষাধিক টাকা। জনস্বার্থে এ অভিযান নিয়মিত চালু থাকিবে বলে তিনি জানান। এ সময় খালিয়াজুড়ি থানার এস আই তাজুল ইসলাম , উপজেলা মৎস অফিসের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd