সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি মোহনগঞ্জের রেলক্রসিংয়ে ৩ জনের ডিউটি করেন ১ জনে আটপাড়ায় প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে মতবিনিময় সভা কেন্দুয়ায় ভারতীয় কম্বলবোঝাই পিকআপ ও অটোরিকশার সংঘর্ষে  নিহত-১ কলমাকান্দায় ৯৪ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনায় ডেপুটি স্পিকার মোহনগঞ্জে একই ব্যক্তির ১ মাসে ২ বিদ্যুৎ বিল খালিয়াজুরীতে সনদপত্র ছাড়া ৪৩ বছর চাকুরীর অভিযোগ মোনায়েমের বিরুদ্ধে খালিয়াজুড়িতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের  খাবারের মান বৃদ্ধি লক্ষ্যে আলোচনা সভা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নেত্রকোণা স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নতুন কার্যকরী কমিটি গঠন নেত্রকোণায় পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন

মদনে  পুলিশের উপর হামলার ঘটনায় ছাত্রদলের সভাপতি   বহিষ্কার ।। আটক

রিপোর্টারের নাম:
  • আপডেট : শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ২৬৯ পঠিত

 

 

বিশেষ প্রতিনিধি নেত্রকোনার মদনে ২ পুলিশ সদস্যের উপর হামলার ঘটনায় সরকারি হাজী আব্দুল আজিজ খান ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সৈয়দ মিঠু মিয়াকে দল থেকে   ৫ জুন রোজ  শুক্রবার বহিষ্কার করা হয়েছে। নেত্রকোনা জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী ও সাধারণ সম্পাদক শামছুল হুদা শামীমের অনুমোদনে দফতর সম্পাদক আশরাফুল ইসলামের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।,

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মদন সরকারি হাজী আব্দুল আজিজ খান ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সৈয়দ মিঠু মিয়াকে তার সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ৪ জুন  বৃহস্পতিবার সন্ধ্যায় মদন সরকারি কলেজ মোড় এলাকায় চট্টগ্রামগামী বাসের যাত্রীদের হয়রানির অভিযোগের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা  নাদির হোসেন শামীম পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান।,

সেখানে যাত্রীরা বিভিন্ন ধরনের হয়রানির বিষয়ে প্রশাসনের কাছে অভিযোগ করেন।এ সময় ছাত্রদল নেতা সৈয়দ মিঠু ঘটনাস্থলে উপস্থিত হন। পুলিশ তাকে কিছুটা দূরে সরে যেতে বললে তার সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, এ সময় সৈয়দ মিঠুর হামলায় ২ পুলিশ সদস্য আহত হন। পরে আহতদের মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। মদন থানার ওসি তরিকুল ইসলাম জানান এ ঘটনায় সরকারি হাজী আব্দুল আজিজ খান ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সৈয়দ মিঠু মিয়াকে আটক করে আদালতে প্রেরন করা হয়েছে।

 

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd