রবিবার, ১৪ জুন ২০২৬, ১১:৪১ অপরাহ্ন

নেত্রকোনায় বজ্রপাতে ২ জনের মৃত্যু

রিপোর্টারের নাম:
  • আপডেট : রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ৪০ পঠিত

বিশেষ প্রতিনিধিঃ নেত্রকোনায় পৃথক পৃথক স্থানে বজ্রপাতে দুই জনের মৃত্যু হয়েছে। স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার সকালে বৃষ্টি চলাকালে হঠাৎ বজ্রপাতে নেত্রকোনা সদর উপজেলার আমতলা ইউনিয়নে সাপমারা গ্রামের জামাল মুন্সি (৫৫) নামের এক কৃষক এবং কাইলাটী ইউনিয়নের কুতুবপুর গ্রামের সবুজ মিয়া(৫৩)  নামক এক সিএজি চালকের মৃত্যু হয়েছে।

নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আল মামুন সরকার এর সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যপারে থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে।  নেত্রকোনা জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বজ্রপাতে মৃতদের লাশ দাফন কাপনের জন্য সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক প্রত্যেক পরিবারের কাছে নগদ ২০ হাজার টাকা প্রদান করা হয়েছে।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd