বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
কেন্দুয়ায় ইউনিয়ন স্বাস্থ্য কমিটির মতবিনিময় সভা অতিথি প্রশিক্ষক সম্পৃক্তকরণ বিজ্ঞপ্তি, নেত্রকোণা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি নেত্রকোণায় অবসর প্রাপ্ত সেনা কল্যান সমিতির উদ্যোগে কম্বল বিতরণ খালিয়াজুরীতে তীব্র শীতেও ধান রোপনে ব্যস্ত কৃষকেরা দূর্গাপুরের সীমান্ত এলাকা থে‌কে ৯ বোতল ভারতীয় মদ জব্দ পূর্বধলায় প্রচণ্ড শীতে বীজতলা নষ্ট হওয়ার আশঙ্কা।। দুশ্চিন্তায় কৃষক নেত্রকোণায় তথ্য অফিসের উদ্যোগে গণভোট ও  সংসদ নির্বাচন উপলক্ষ্যে উন্মুক্ত বৈঠক নেত্রকোণায় বিএফআরআই উদ্ভাবিত প্রযুক্তি পরিচিতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় ৩ ভাইসহ নিহত-৪

ব্লক মার্কেটে সাড়ে ২৭ কোটি টাকা লেনদেন

রিপোর্টারের নাম:
  • আপডেট : মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১
  • ৫১১ পঠিত

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মঙ্গলবার (২১ ডিসেম্বর) ২৭ কোটি ৫৬ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, ব্লক মার্কেটে সর্বোচ্চ লেনদেন হয়েছে স্ট্যান্ডার্ড ব্যাংকের। কোম্পানিটির ৫ কোটি ২১ লাখ ৭৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় সর্বোচ্চ অবস্থানে আছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি লিমিটেড। এ কোম্পানির ৫ কোটি ৩ লাখ ৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আমান ফিড ব্লক মার্কেটে লেনদেনে তৃতীয় অবস্থানে আছে। কোম্পানিটির ৩ কোটি ৪৩ লাখ ১১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লক মার্কেটে লেনদেনে অংশ নেওয়া অন্য কোম্পানিগুলো হলো: অ্যাডভেন্ট ফার্মা, আলহাজ্ব টেক্সটাইল, বিচ হ্যাচারী, বিকন ফার্মা, বেক্সিমকো, বেক্সিমকো ফার্মা, ইস্টার্ন লুব্রিকেন্ট, ইস্টার্ন হাউজিং, ফার কেমিক্যাল, জেনারেশন নেক্সট, গোল্ডেন সন, জিপিএইচ ইস্পাত, জিএসপি ফাইন্যান্স, ওয়ান ব্যাংক, ওরিয়ন ইনফিউশন, ফনিক্স ফাইন্যান্স, প্রভাতী ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট টেক্সটাইল, আরএকে সিরামিক, সায়হাম টেক্সটাইল, সিলকো ফার্মা, সোনালী পেপার এবং সামিট পাওয়ার লিমিটেড।

 

শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় পূর্বকন্ঠ আইটি