রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন

নোবিপ্রবির ৪ শিক্ষার্থী পাচ্ছেন প্রধানমন্ত্রী স্বর্ণপদক

নেত্র ডেস্ক:
  • আপডেট : মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১
  • ৬৪৩ পঠিত

প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৯-এর জন্য মনোনীত হয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) চার অনুষদের ৪ জন শিক্ষার্থী। সর্বোচ্চ ফলাফলের ভিত্তিতে তাদের মনোনীত করেছে বিশ্ববিদ্যালয়ের অনুষদীয় কমিটি।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. জসিম উদ্দীন এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কর্তৃক স্নাতক শ্রেণিতে মেধায় অসামান্য অবদান রাখায় এ পদক দেওয়া হচ্ছে।

প্রধানমন্ত্রী স্বর্ণপদক মনোনীত শিক্ষার্থীরা হলেন- কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সুদেব বাবু সেন অমিত, অনুজীব বিজ্ঞান বিভাগের কামরুন নাহার, ব্যবসায় প্রশাসন বিভাগের মোশাররাহ চৌধুরী, অর্থনীতি বিভাগের নাজমুল হাসান।

প্রসঙ্গত, ২০০৫ সাল থেকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) মেধাবী শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী স্বর্ণপদক দেওয়া শুরু করে। সম্প্রতি ইউজিসির নিজস্ব ওয়েবসাইটে এ পদকের জন্য মনোনীত দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নাম প্রকাশ করা হয়।

 

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd