বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনাম :
আটপাড়ায়  বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে ব্রাকের কৃষি উপকরণ বিতরণ আটপাড়ায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত কলমাকান্দায় পূবালী ব্যাংকের মতবিনিময় সভা অনুষ্ঠিত খালিয়াজুরীতে অবৈধ বিদ্যুৎ সংযোগে সরকারি কর্মচারী দম্পতি দগ্ধ নেত্রকোনায় বজ্রপাতে ২ জনের মৃত্যু কেন্দুয়ায় লোকজ সাহিত্য আসর উদ্বোধন করলেন এমপি হিলালী নেত্রকোনায় বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন শিল্পকলায় উকিল মুন্সীর  প্রামাণ্যচিত্র ‘একতারার ইমাম’-প্রদর্শিত নেত্রকোণায় ব্যবহার্য প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব বিষয়ে সচেতনতামূলক প্রচারণা অনুষ্ঠিত নেত্রকোনায় বারসিকের আঞ্চলিক সংলাপ   অনুষ্টিত

খালেদা জিয়ার জন্য আমরা দয়া চাচ্ছি না: গয়েশ্বর

নেত্র ডেস্ক:
  • আপডেট : বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১
  • ৪৩২ পঠিত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, `বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্য আমরা দয়া চাচ্ছি না। এটা তার অধিকার। জাতি জানতে চায় আপনি খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার জন্য বিদেশে পাঠাবেন কিনা? যদি না পাঠান তাহলে আমরা আপনার পতনের আন্দোলন শুরু করব।‘ 

বুধবার (২২ ডিসেম্বর) সকাল ১১টার দিকে বগুড়ায় খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবীতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে দলটির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘আমাদের নেত্রী খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তির দাবিতে দেশ আজ সরব। তাই সরকারের উচিত হবে খালেদা জিয়াকে মুক্তি ও বিদেশে যাওয়ার সুযোগ দিয়ে সুচিকিৎসার ব্যবস্থা করা।’

সমাবেশে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হেলালুজ্জামান তালুকদার লালু, বিএনপির কেন্দ্রীয়  সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, স্বেচ্ছাসেবক দলের  কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নুসরত এলাহী রিজভী, বগুড়া-৬ আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ, বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশাররফ হোসেনসহ বগুড়া জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতা কর্মীরা।

 

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd