বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কেন্দুয়ায় ইউনিয়ন স্বাস্থ্য কমিটির মতবিনিময় সভা অতিথি প্রশিক্ষক সম্পৃক্তকরণ বিজ্ঞপ্তি, নেত্রকোণা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি নেত্রকোণায় অবসর প্রাপ্ত সেনা কল্যান সমিতির উদ্যোগে কম্বল বিতরণ খালিয়াজুরীতে তীব্র শীতেও ধান রোপনে ব্যস্ত কৃষকেরা দূর্গাপুরের সীমান্ত এলাকা থে‌কে ৯ বোতল ভারতীয় মদ জব্দ পূর্বধলায় প্রচণ্ড শীতে বীজতলা নষ্ট হওয়ার আশঙ্কা।। দুশ্চিন্তায় কৃষক নেত্রকোণায় তথ্য অফিসের উদ্যোগে গণভোট ও  সংসদ নির্বাচন উপলক্ষ্যে উন্মুক্ত বৈঠক নেত্রকোণায় বিএফআরআই উদ্ভাবিত প্রযুক্তি পরিচিতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় ৩ ভাইসহ নিহত-৪

মোহনগঞ্জের করমশ্রী গ্রামে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষতি

রিপোর্টারের নাম:
  • আপডেট : শনিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২২
  • ৫১২ পঠিত

মোহনগঞ্জ সংবাদদাতা : নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার ২ নং বড়তলী বানিহারী ইউনিয়নের করমশ্রী গ্রামে ভোরে সেলিমের বসতঘর, দোকান ঘর সহ বিভিন্ন সামগ্রী আগুনে পুড়ে ব্যাপক ক্ষতি হওয়ার খবর পাওয়া গেছে । অগ্নিকাণ্ডের খবর পেয়ে মোহনগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন গিয়ে অনেক চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে এবং পার্শ্ববর্তী বাড়িগুলো রক্ষা করতে সক্ষম হয় । ১৮ ফেব্রুয়ারি রাত আনুমানিক চারটায় বসতঘরের বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে । মোহনগঞ্জ খুরশীমুল রাস্তার পার্শ্বে করমশ্রী গ্রামের সেলিমের বসত ঘর থেকে পাকঘর, গরু ঘর ও দোকান ঘরে আগুনে সমস্ত জিনিস পুড়ে ছারখার হয়ে যায় । বসতঘরের যাবতীয় জিনিস, ১০/১১ মন চাউল , হাঁস মুরগি, দোকান ঘরের মালামাল, ২ টি ফ্রিজ, ৩ টি অটো রিক্সা সহ অন্যান্য যানবাহন আগুনে ভস্মীভূত হয়েছে বলে এলাকাবাসী জানায় । সেলিমের নগদ টাকা, স্বর্ণালঙ্কার মূল্যবান দলিলপত্র পুড়ে গেছে বলে এলাকাবাসী জানিয়েছেন । তার কোন জিনিস এই আগুনের লেলিহান শিখা থেকে রক্ষা করা গেল না । তবে ফায়ার সার্ভিস এর গাড়ি না আসলে আশেপাশে বাড়ি ঘর ও আগুনে পুড়ে ছারখার হয়ে যেত ।

শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় পূর্বকন্ঠ আইটি