মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম :
অতিথি প্রশিক্ষক সম্পৃক্তকরণ বিজ্ঞপ্তি, নেত্রকোণা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি নেত্রকোণায় অবসর প্রাপ্ত সেনা কল্যান সমিতির উদ্যোগে কম্বল বিতরণ খালিয়াজুরীতে তীব্র শীতেও ধান রোপনে ব্যস্ত কৃষকেরা দূর্গাপুরের সীমান্ত এলাকা থে‌কে ৯ বোতল ভারতীয় মদ জব্দ পূর্বধলায় প্রচণ্ড শীতে বীজতলা নষ্ট হওয়ার আশঙ্কা।। দুশ্চিন্তায় কৃষক নেত্রকোণায় তথ্য অফিসের উদ্যোগে গণভোট ও  সংসদ নির্বাচন উপলক্ষ্যে উন্মুক্ত বৈঠক নেত্রকোণায় বিএফআরআই উদ্ভাবিত প্রযুক্তি পরিচিতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় ৩ ভাইসহ নিহত-৪ আটপাড়া  বানিয়াজান সঃ চৌধুরী তালুকদার পাইলট স্কুলের নবীণ বরণ অনুষ্ঠিত

কেন্দুয়ায় মুদি দোকানীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রিপোর্টারের নাম:
  • আপডেট : সোমবার, ১৮ জুলাই, ২০২২
  • ৩৯৫ পঠিত

কেন্দুয়া প্রতিনিধিঃ নেত্রকোনার কেন্দুয়ায় চান মিয়া (৪৫) নামের এক মুদি দোকানীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে কেন্দুয়া থানা পুলিশ। চান মিয়া উপজেলার পাইকুড়া ইউনিয়নের পাইকুড়া নাগডড়া গ্রামের মৃত ইছব আলীর ছেলে। খবর পেয়ে গতকাল সোমবার পুলিশ গিয়ে পাইকুড়া মিয়াহোসেন মার্কেটের চান মিয়ার মুদিদোকান থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে নেত্রকোনা মর্গে প্রেরণ করেন।

পাইকুড়া ইউপি চেয়ারম্যান ইসলাম উদ্দীন জানান, চান মিয়া মিয়াহোসেন মার্কেটে ব্যবসা করতেন। শুনেছি তিনি ঋণগ্রস্থ’ হয়ে পড়ে ছিলেন। চান মিয়ার বড় ভাই শামছু মিয়া জানান, আমার ভাই রোববার রাতে দোকানে ছিলেন। সোমবার সকাল ১১ টার দিকে দোকান বন্ধ দেখে ঝাপ খুলে গলায় দড়ি পেঁচানো অবস্থায় ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। কারো সাথে আমাদের কোন বিরোধ ছিল না।

কেন্দুয়া থানার ওসি আলী হোসেন পিপিএম জানান, খবর পেয়ে দোকান ঘর থেকে চান মিয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে সোমবার বিকালে নেত্রকোনা মর্গে প্রেরণ করা হয়। ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় পূর্বকন্ঠ আইটি