শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনাম :
মোহনগঞ্জের পাইলট  স্কুলের  এডহক কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম ভিপি পূর্বধলায় রুক্কু মিয়াকে হত্যা চেষ্টার আসামীদের গ্রেফতারের দাবীতে মানবন্ধন ও বিক্ষোভ মিছিল আবশ্যক নেত্রকোনার  দুর্গাপুরে ৬৩ বোতল ভারতীয় মদসহ আটক -২ কেন্দুয়ায় ফাইভ ব্রাদার্স সোশাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কম্প্লেক্স কর্মকর্তা ডা. মোমেনুল এর অকাল মৃত্যু নেত্রকোণায় মেরিট কেয়ার অর্গানাইজেশনের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের ১২ জন ডাক্তারকে কৈফিয়ত তলব বারহাট্টায় ৪৫টি ভারতীয় টায়ার জব্দ, গ্রেফতার ১ মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের আউটডোর বন্ধ ॥ ৭ ডাক্তারকে শোকজ

বারহাট্টায় কৃষকের মরদেহ উদ্ধার

রিপোর্টারের নাম:
  • আপডেট : বুধবার, ৯ নভেম্বর, ২০২২
  • ৬৭০ পঠিত

বারহাট্টা সংবাদদাতা ঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলার আসমা ইউনিয়নের মইরাতলা বিলের পানির নিচ থেকে বুধবার সকালে আব্দুছ ছাত্তার (৫৫) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।মৃত ছাত্তার উপজেলার ছোট-কৈলাটী গ্রামের মগল খাঁ’র ছেলে। তিনি মঙ্গলবার রাতে ওই বিলে নিজের জমিতে চাষের মাছ পাহাড়া দিতে গিয়ে নিখোঁজ হন।,,

এলাকাবাসিসূত্রে জানা যায়, মৃত ছাত্তার ছোট-কৈলাটী গ্রামের পার্শ্ববর্তী মইরাতলা বিলে নিজস্ব-জমির প্রায় প্রায় দুই একর জায়গাজুড়ে বিভিন্ন জাতের মাছের চাষ করে আসছিলেন।,, চাষের এই মাছ রাতের বেলা এক শ্রেণীর লোকজন ধরে নিয়ে যায়। মৃত ছাত্তার ওইসব লোকদের মাছ ধরতে বিভিন্ন সময় নিষেধ করতেন। তার নিষেধ না মানায় তিনি মাছ রক্ষার জন্য প্রতি রাতেই পাহাড়া দিতেন।,,

সর্বশেষ তিনি ০৮ নভেম্বর রাত আটটার দিকে মাছ রক্ষা করতে বিলে যান। গভীর রাত পর্যন্ত তিনি বাড়ি ফিরে আসেন নাই।,, পরে খোঁজাখুঁজি করে স্থানীয়রা মইরাতলা বিলে একটি খইনের  পানির নিচে তার লাশের সন্ধান পেয়ে পুলিশে খবর দেন। মৃত ছাত্তারের মুখ ও গলা ক্ষত চিহ্ন রয়েছে বলেও অভিযোগ অনেকের। বারহাট্টা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ লুৎফুল হক বলেন, ছাত্তারের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রতি চলছে। ঘটনার তাৎক্ষণিকভাবে কারণ জানা যায় নাই।,,

 

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd