মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম :
অতিথি প্রশিক্ষক সম্পৃক্তকরণ বিজ্ঞপ্তি, নেত্রকোণা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি নেত্রকোণায় অবসর প্রাপ্ত সেনা কল্যান সমিতির উদ্যোগে কম্বল বিতরণ খালিয়াজুরীতে তীব্র শীতেও ধান রোপনে ব্যস্ত কৃষকেরা দূর্গাপুরের সীমান্ত এলাকা থে‌কে ৯ বোতল ভারতীয় মদ জব্দ পূর্বধলায় প্রচণ্ড শীতে বীজতলা নষ্ট হওয়ার আশঙ্কা।। দুশ্চিন্তায় কৃষক নেত্রকোণায় তথ্য অফিসের উদ্যোগে গণভোট ও  সংসদ নির্বাচন উপলক্ষ্যে উন্মুক্ত বৈঠক নেত্রকোণায় বিএফআরআই উদ্ভাবিত প্রযুক্তি পরিচিতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় ৩ ভাইসহ নিহত-৪ আটপাড়া  বানিয়াজান সঃ চৌধুরী তালুকদার পাইলট স্কুলের নবীণ বরণ অনুষ্ঠিত

নেত্রকোণায় সংবাদ সম্মেলন

এরশাদুল হক জনি
  • আপডেট : বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০২৩
  • ২৯৬ পঠিত

বিশেষ প্রতিনিধিঃ নেত্রকোণার ঐতিহ্যবাহী স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আবু আব্বাছ কলেজে শিক্ষক নিয়োগ নিয়ে অনিয়মের অভিযোগে প্রকাশিত ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার আবু আব্বাছ কলেজের সম্মেলন কক্ষে কলেজ কর্তৃপক্ষ ও ব্যাংকিং ব্যবসায় ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক গোলাম সারওয়ার জাহান এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।

সংবাদ সম্মেলনে কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ বলেন, আবু আব্বাছ কলেজ নেত্রকোণার একটি স্বনামধন্য কলেজ। সেখানে শতাধিক শিক্ষক কলেজের ৪ হাজার শিক্ষার্থীকে পাঠদান করাচ্ছেন। কলেজের সকল নিয়োগ সরকারী বিধি মোতাবেক পরিচালিত হয়, সেখানে কলেজ কর্তৃপক্ষের অনিয়ম করার সুযোগ নেই।

কলেজের ভাবমূর্তি ক্ষুন্ন করতেই একটি চক্র কল্পনা প্রসূত ভিত্তিহীন সংবাদ প্রকাশ করেছে। আমরা কলেজ কর্তৃপক্ষ এই ধরণের মিথ্যা বানোয়াট প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় পূর্বকন্ঠ আইটি