মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
অতিথি প্রশিক্ষক সম্পৃক্তকরণ বিজ্ঞপ্তি, নেত্রকোণা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি নেত্রকোণায় অবসর প্রাপ্ত সেনা কল্যান সমিতির উদ্যোগে কম্বল বিতরণ খালিয়াজুরীতে তীব্র শীতেও ধান রোপনে ব্যস্ত কৃষকেরা দূর্গাপুরের সীমান্ত এলাকা থে‌কে ৯ বোতল ভারতীয় মদ জব্দ পূর্বধলায় প্রচণ্ড শীতে বীজতলা নষ্ট হওয়ার আশঙ্কা।। দুশ্চিন্তায় কৃষক নেত্রকোণায় তথ্য অফিসের উদ্যোগে গণভোট ও  সংসদ নির্বাচন উপলক্ষ্যে উন্মুক্ত বৈঠক নেত্রকোণায় বিএফআরআই উদ্ভাবিত প্রযুক্তি পরিচিতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় ৩ ভাইসহ নিহত-৪ আটপাড়া  বানিয়াজান সঃ চৌধুরী তালুকদার পাইলট স্কুলের নবীণ বরণ অনুষ্ঠিত

মোহনগঞ্জে শিক্ষকের বিরুদ্ধে মিথ্যা অভিযাগের প্রতিবাদে মানববন্ধন

রিপোর্টারের নাম:
  • আপডেট : সোমবার, ২৩ জানুয়ারী, ২০২৩
  • ৪১০ পঠিত

 

 

” বিশেষ প্রতিনিধি “নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার গাগলাজুর ইউনিয়নের নওয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান মিয়ার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে সম্মানহানি করার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।২৩ জানুয়ারি  উপজেলার নওয়াগাঁও গ্রামে অবস্থিত বিদ্যালয়ের সামনে মোহনগঞ্জ গাগলাজুর সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ছাত্র অভিভাবক, গ্রামবাসী ও শিক্ষার্থী অংশগ্রহণ করে। বক্তারা বলেন সোহেল রানা নামে যে ব্যক্তি আমাদের স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে  অভিযোগ করেছে তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট অভিযোগ।,

এর তীব্র প্রতিবাদ জানাই। প্রশাসনের পক্ষ থেকে তদন্ত সাপেক্ষে মিথ্যা প্রমাণিত হলে সোহেল রানার বিরুদ্ধে শাস্তি দাবী করছি। ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আমিনুল ইসলাম বলেন, প্রধান শিক্ষক নিয়মিত স্কুল করেন, কোন রকম ফাঁকি দেন না, দায়িত্ব নিয়ে স্কুল পরিচালনা করায় পরিবেশ খুব সুন্দর।,

ঐ ওয়ার্ডের মেম্বার ইমরান বলেন, আমাদের স্কুলের প্রধান শিক্ষক  সৎ, দায়িত্বপরায়ণ। অভিযোগ সম্পূর্ণ মিথ্যা । মসজিদ কমিটি ও এলাকাবাসীর  পক্ষ থেকে শাহজাহান,আঃ করিম, হারুন মিয়া, নয়ন মিয়া বলেন অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে যথাযথ ব্যবস্থা দাবি করছি অভিযোগকারী বিরুদ্ধে।অভিযোগকারী সোহেল রানা বলেন আমার অভিযোগ সত্য, অভিযোগের তদন্তে আসলে আমি প্রমাণ করব। গ্রামবাসী অভিযোগকারীর বিরুদ্ধে নানান অভিযোগ তুলে ধরেন।

 

শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় পূর্বকন্ঠ আইটি