সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নেত্রকোনার  দুর্গাপুরে ৬৩ বোতল ভারতীয় মদসহ আটক -২ কেন্দুয়ায় ফাইভ ব্রাদার্স সোশাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কম্প্লেক্স কর্মকর্তা ডা. মোমেনুল এর অকাল মৃত্যু নেত্রকোণায় মেরিট কেয়ার অর্গানাইজেশনের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের ১২ জন ডাক্তারকে কৈফিয়ত তলব বারহাট্টায় ৪৫টি ভারতীয় টায়ার জব্দ, গ্রেফতার ১ মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের আউটডোর বন্ধ ॥ ৭ ডাক্তারকে শোকজ বিক্রয় করা হবে নেত্রকোণার ‘সানফ্লাওয়ার একাডেমি’র ফল উৎসব মোহনগঞ্জ উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

প্রশাসনের নির্দেশ অমান্য করে অবৈধ দখলদার ইমরান বহাল তবিয়তে

রিপোর্টারের নাম:
  • আপডেট : বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩
  • ৬২৯ পঠিত

কেন্দুয়া প্রতিনিধিঃ নেত্রকোণার কেন্দুয়ায় সরকারি জায়গা দখল করে অবৈধভাবে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাবেরী জালাল বরাবর গত প্রায় ২ মাস আগে লিখিত অভিযোগ দিয়েছিলেন ৯ নং নওপাড়া ইউনিয়নের কাউরাট গ্রামের বাসিন্দা ও ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য সজিব হোসেন এবং বিষয়টি সরজমিনে তদন্ত করে সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন অবৈধ দখলদার ইমরান মিয়াকে ৩ দিন  সময় বেঁধে দেন সরকারি জায়গা থেকে ঘর সরিয়ে নিতে,কিন্তু এখন পর্যন্ত অবৈধ দখলদার ইমরান মিয়া প্রশাসনের আদেশ অমান্য করে বহাল তবিয়তে।

এ ব্যাপারে নওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সারোয়ার জাহান কাউসারের সঙ্গে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ইমরান ও জয়নালকে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে নোটিশের মাধ্যমে জানানো হয়েছে সরকারি হালট ছেড়ে দেয়ার জন্য। ,কিন্তু এখনও তারা সরকারি হালট দখল ছাড়েনি।উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনারের সাথে কথা হয়েছে উনারা আইনানুগ ব্যবস্থা নিবেন।,

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন মুঠোফোণে জানান- লিখিত অভিযোগ পাওয়ার পর জানতে পেরেছি নওপাড়া ইউনিয়নের কাউরাট মৌজার ৯০৬ নং দাগের একটি সরকারি হালটে একই এলাকার জয়নাল মিয়ার ছেলে ইমরান মিয়া চলাচলের রাস্তা বন্ধ করে ঘর নির্মাণ করেছে। তারপর ঐ সরকারি হালটে গিয়ে নির্দেশ দিয়েছিলাম ৩ দিন  এর মধ্যে সরকারি জায়গা থেকে ঘর সরিয়ে নিতে, কিন্তু এখন পর্যন্ত ঘর জায়গা খালি করে নি ইমরান। ,

খুব দ্রুত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।অবৈধ দখলদার ইমরানকে না পেয়ে তার পিতা জয়নাল মিয়ার সাথে কথা হলে তিনি জানান- এই হালটের পাশেই আমার জায়গা রয়েছে। তাই এখানে আমার ছেলে ইমরান পশু পালনের জন্য ঘর নির্মাণ করেছে।

পরে জানতে পেরেছি এটাও সরকারি জায়গা এবং এসিল্যান্ড স্যার নির্দেশ দিয়েছিলেন ৩ দিনের মধ্যে জায়গা খালি করে দিতে কিন্তু বৃষ্টি বাদল এবং চারদিকে সাইঢুলী নদী ও হাওরের পানি থৈ থৈ গরু, ছাগল ও ভেড়া গুলোকে নিয়ে কোথায় যাব দুশ্চিন্তায় আছি, তবে সরকারি জায়গা অবশ্যই খালি করে দিতে হবে।

 

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd