বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গাপুর পর্যন্ত রেললাইন সম্প্রসারণে সচেষ্ট ডেপুটি স্পিকার ও রেল প্রতিমন্ত্রী নেত্রকোণায় নতুন কুঁড়ি স্পোর্টসের পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত আবশ্যক খালিয়াজুরীর ক্ষতিগ্রস্ত হাওর পরিদর্শন করেছেন বাবর নিয়োগ বিজ্ঞপ্তি কেন্দুয়ায় হঠাৎ  বিদ্যালয় পরিদর্শনে এমপি হিলালী ।। রেজিস্টারে স্বাক্ষর থাকলেও স্কুলে নেই শিক্ষিকা মোহনগঞ্জে প্রধান শিক্ষকের অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নেত্রকোণায় অভ্যন্তরীণ ধান সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করেছেন খাদ্য প্রতিমন্ত্রী নেত্রকোনায় আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত মোহনগঞ্জ পল্লী বিদ্যুতের ডিজিএমের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ

পার্থ ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া বিএনপি’র  উদ্যোগে প্রতিষ্ঠা বার্ষিকীতে আলোচনা সভা ওদোয়া মাহফিল

রিপোর্টারের নাম:
  • আপডেট : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬২৯ পঠিত

বিশেষ প্রতিনিধি: পার্থ ওয়েস্টার্ন অস্ট্রেলিয়াতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার উদ্যোগে- বিএনপি’র ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও বাংলাদেশে সম্প্রতি বন্যায় নিহতদের রুহের মাগফেরাত কামনায় গত ৭ই সেপ্টেম্বর রোজ শনিবার দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।

উক্ত দোয়া মাহফিল ও আলোচনা সভা পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু করা হয়।দোয়া মাহফিল ও আলোচনা সভায় পবিত্র কোরআন তেলাওয়াত করেন পার্থ এর আরমাডেল মসজিদ এর ঈমাম-আব্দুর রহমান। উক্ত দোয়া মাহফিল ও আলোচনা সভাটির সভাপতিত্ব করেন বিএনপি অস্ট্রেলিয়ার কার্যকরী সদস্য, সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা মন্ডলীর সদস্য,সাবেক ছাত্রনেতা-মোঃ কামাল হোসেন এবং পরিচালনার দায়িত্বে ছিলেন পার্থের মারডক ইউনিভার্সিটি প্রফেসর-ডক্টর মোয়াজ্জেম হোসেন ও বিএনপি অস্ট্রেলিয়ার কার্যকরী সদস্য-এম ফয়সাল আল মাহমুদ।

উক্ত দোয়া মাহফিল ও আলোচনা সভার সার্বিক সহযোগিতার দায়িত্বে ছিলেন-বিএনপি অস্ট্রেলিয়ার কার্যকরী সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল-অস্ট্রেলিয়ার যুগ্ম আহ্বায়ক (পার্থ)-মোঃ মশিউল আজম বাপ্পী, জাসাস অস্ট্রেলিয়ার সাবেক সহ-সভাপতি ও বিএনপি অস্ট্রেলিয়ার কার্যকরী সদস্য-মোঃ আবু সালেহ বুলবুল, নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলা চাঁনপুর রোড নিবাসী ওয়েস্টার্ন অস্ট্রেলিয়াতে বসবাসরত বিএনপি অস্ট্রেলিয়ার কার্যকরী সদস্য ও জাতীয় নির্বাহী কমিটি জাসাস, বিএনপি অস্ট্রেলিয়ার সাবেক সাংগঠনিক সম্পাদক-মোঃ জাহিদ খান এবং মাশরুর রহমান,আবরার জাওয়াদ,সাদিক তানজিম, মোঃ ফারুক ও রুহুল ইসলাম সরদার। উক্ত দোয়া মাহফিল ও আলোচনা সভাটি-মোঃ কামাল হোসেন এর সভাপতিত্বে কার্যক্রম শুরু করা হয়।

উক্ত সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে, প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব-অ্যাডভোকেট, রুহুল কবির রিজভী ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক-মোঃ রাশেদুল হক এবং ভার্চুয়ালি যুক্ত হয়ে আরো বক্তব্য রাখেন বিএনপি অস্ট্রেলিয়ার সাধারণ সম্পাদক-মোহাম্মদ হায়দার আলী ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক (যুগ্ন সম্পাদক পদমর্যাদা)-মোঃ অমি ফেরদৌস।

উক্ত দোয়া আলোচনা সভায় পার্থ ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া থেকে আরো বক্তব্য রাখেন-ইঞ্জিনিয়ার সাব্বির হোসেন, ডক্টর সালেকুজ্জামান, শাহ আলম, ডক্টর রুহুল কবির, জাহিদ হোসেন, মোঃ মশিউল আজম বাপ্পী ও মোঃ আবু সালেহ বুলবুল।

আলোচক বৃন্দ সকলেই-বিএনপি’র প্রতিষ্ঠাতা, মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের স্থপতি এবং বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান (বীর উত্তম) এর জীবনাদর্শের উপর আলোকপাত করেন,  বাংলাদেশের উন্নয়নের চিন্তাভাবনা ও বিএনপি কিভাবে প্রতিষ্ঠিত হয়েছিল সেসব নিয়ে আলোচনা করেন। এবং উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন-ইঞ্জিনিয়ার হাসনাইন ইব্রাহীম ও সায়েদুল ইসলাম মন্টু সহ বিএনপি-ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার অন্যান্য নেতৃবৃন্দ।

পরিশেষে, মহান আল্লাহ তায়ালার কাছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর আত্মার মাগফেরাত কামনা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও সম্প্রতি বন্যায় নিহতদের রুহের মাগফেরাত কামনা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমান এর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা, বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য সহযোগিতা কামনা ও মুসলিম বিশ্বের সকলের মঙ্গল কামনায় অনুষ্ঠানটি সম্পন্ন করা হলো।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd