মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনাম :
অতিথি প্রশিক্ষক সম্পৃক্তকরণ বিজ্ঞপ্তি, নেত্রকোণা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি নেত্রকোণায় অবসর প্রাপ্ত সেনা কল্যান সমিতির উদ্যোগে কম্বল বিতরণ খালিয়াজুরীতে তীব্র শীতেও ধান রোপনে ব্যস্ত কৃষকেরা দূর্গাপুরের সীমান্ত এলাকা থে‌কে ৯ বোতল ভারতীয় মদ জব্দ পূর্বধলায় প্রচণ্ড শীতে বীজতলা নষ্ট হওয়ার আশঙ্কা।। দুশ্চিন্তায় কৃষক নেত্রকোণায় তথ্য অফিসের উদ্যোগে গণভোট ও  সংসদ নির্বাচন উপলক্ষ্যে উন্মুক্ত বৈঠক নেত্রকোণায় বিএফআরআই উদ্ভাবিত প্রযুক্তি পরিচিতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় ৩ ভাইসহ নিহত-৪ আটপাড়া  বানিয়াজান সঃ চৌধুরী তালুকদার পাইলট স্কুলের নবীণ বরণ অনুষ্ঠিত

বারহাট্টায় রোটারীয় ক্লাবের কম্বল বিতরণ

রিপোর্টারের নাম:
  • আপডেট : শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
  • ২৭৬ পঠিত

বিশেষ প্রতিনিধিঃ ”মানুষ মানুষের জন্য” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার বারহাট্টায় অসহায় শীতার্থ ৫শত দরিদ্র মানুষের মাঝে শীত বস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার চিরাম ইউনিয়নের তাহেরা মান্নান উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে রোটারীয় ক্লাব অব ময়মনসিংহ অরোরা এর উদ্যোগে এসব শীত বস্ত্র বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণের পূর্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রোটারীয় ক্লাব অব ময়মনসিংহ অরোরা’র সভাপতি মো. কামরুল ইসলাম।  আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বারহাট্টা উপজেলা বিএনপির আহ্বায়ক মোস্তাক আহমেদ।

বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ এর উপ রেজিস্টার ডঃ এ কে এম মাহবুর রশিদ গোলাপ। অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রোটারিয়ান মাহমুদুল হক খান, মজিবুল হক মামুন, নেত্রকোনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব এম মুখলেছুর রহমান খান ও চিরাম ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি জহিরুল ইসলাম প্রমুখ। এছাড়াও কম্বল বিতরণ অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।

শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় পূর্বকন্ঠ আইটি