সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি মোহনগঞ্জের রেলক্রসিংয়ে ৩ জনের ডিউটি করেন ১ জনে আটপাড়ায় প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে মতবিনিময় সভা কেন্দুয়ায় ভারতীয় কম্বলবোঝাই পিকআপ ও অটোরিকশার সংঘর্ষে  নিহত-১ কলমাকান্দায় ৯৪ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনায় ডেপুটি স্পিকার মোহনগঞ্জে একই ব্যক্তির ১ মাসে ২ বিদ্যুৎ বিল খালিয়াজুরীতে সনদপত্র ছাড়া ৪৩ বছর চাকুরীর অভিযোগ মোনায়েমের বিরুদ্ধে খালিয়াজুড়িতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের  খাবারের মান বৃদ্ধি লক্ষ্যে আলোচনা সভা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নেত্রকোণা স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নতুন কার্যকরী কমিটি গঠন নেত্রকোণায় পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন

মোহনগঞ্জে জাতীয় শিশু কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতায় সাবা ৩ টিতেই ১ম

রিপোর্টারের নাম:
  • আপডেট : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ৬৪৪ পঠিত

 

 মোহনগঞ্জ প্রতিনিধিঃ নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা পর্যায়ে ৬ নভেম্বর মডেল মসজিদের ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ে জাতীয় শিশু কিশোর ইসলামী সংস্কৃতি প্রতিযোগিতায় মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রভাতী শাখার নবম শ্রেণীর শিক্ষার্থী সাবিহা ইসলাম সাবা  কবিতা আবৃতি , রচনা প্রতিযোগিতা, বক্তিতায় অংশগ্রহণ করে ৩টিতেই প্রথম স্থান অধিকার করেছে । পুরষ্কার বিতরণী অনুষ্ঠান থেকে প্রথম স্থান অধিকারকারী সাবা ৩টি পুরস্কার ও সনদপত্র গ্রহণ করে ।

মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ মোহাম্মদ আব্দুল ওয়াদুদ এর দিকনির্দেশনায় প্রতিযোগিতায় বিজয়ীদের নামের তালিকা ইসলামিক ফাউন্ডেশন মোহনগঞ্জ শাখায় প্রেরণ করেন । সাবা উপজেলা ও জেলা পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বরাবরই পুরস্কার গ্রহণ করে ।

দৈনিক জননেত্র পত্রিকার বিশেষ প্রতিনিধি  ও ভোরের ডাক উপজেলা প্রতিনিধি মোঃ কামরুল ইসলাম রতন এর একমাত্র মেয়ে সাবিহা ইসলাম সাবা। সাবার মাতার নাম  শামরীন  জাহান শিল্পী । মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ মোহাম্মদ আব্দুল ওয়াদুদ অভিনন্দন জানিয়েছেন ৩টি বিষয়ে প্রথম স্থান অধিকার করায়।  সাবার পিতা মাতা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ  সহকারি শিক্ষক-শিক্ষিকাদের  প্রচেষ্টায় এই অর্জন বলে দাবি করে সবাইকে ধন্যবাদ জানিয়েছেন।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd