বুধবার, ২০ মে ২০২৬, ১২:১৯ অপরাহ্ন

নেত্রকোনার সংস্কৃতিক ব্যক্তিত্ব খোকনের ইন্তেকাল

রিপোর্টারের নাম:
  • আপডেট : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
  • ৪৫৯ পঠিত

 

বিশেষ প্রতিনিধিঃ নেত্রকোনার শিকড় উন্নয়ন কর্মসূচি’র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সংস্কৃতি অঙ্গণের প্রিয়মুখ জিয়াউর রহমান খোকন (৬৮) হৃদরোগে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ৩১ ডিসেম্বর ইন্তেকাল করেছেন।  তার মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা জানিয়েছেন নেত্রকোনার সন্মিলিত সামাজিক সাংস্কৃতি সংগঠন ও নাগরিকবৃন্দ।

মৃত্যুকালে  তিনি স্ত্রী দুই মেয়ে আত্বীয় স্বজন ও বহু গুণগ্রাহী রেখে গেছেন।  তার মরদেহে নেত্রকোনা শহরের মেক্তারপাড়াস্থ শিকড় উন্নয়ন কর্মসূচি’র কার্যালয়ের সামনে শ্রদ্ধা জানান সন্মিলিত সামাজিক সাংস্কৃতি সংগঠন ও সর্বস্থরের নাগরিকবৃন্দ।

তার মৃত্যুতে শোক জানিয়েছেন, নেত্রকোনার শিকড় উন্নয়ন কর্মসূচি’র প্রতিষ্ঠাতা সভাপতি আ,ফ ম রফিকুল ইসলাম আপেল, নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম, সাবেক সাধারণ সম্পাদক শ্যামলেন্দু পাল, সাবেক সাধারণ সম্পাদক এম. মুখলেছুর রহমান খান, জেলা উদীচী’র সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান,প্রত্যাশা সাহিত্য গোষ্ঠীর সভাপতি মনির হোসেন বরুন,সাংস্কৃতিক ব্যাক্তিত্ব দুলাল পত্রনবীশ,আদিবাসী গবেষক আলী আহম্মদ খান আইয়ুব,জেলা গ্রন্ত্রাগারের সাধারণ সম্পাদক তানভির জাহান চৌধুরী,হিমু পাঠক আড্ডার প্রতিষ্ঠাতা আলপনা বেগম,কবি এনামুল হক পলাশ,কবি ও লেখক সঞ্জয় সরকার,কবি শিমুল মিলকী,সাংস্কৃতিক সংগঠক আলমগীর হোসেন,নারায়ন কর্মকারসহ জেলা শহরের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন,কবি,সাংবাদিক এবং নানা শ্রেণীপেশার মানুষ। মোক্তারপাড়া জামে মসজিদে জানাযা শেষে সাতপাই পৌর কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd